মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

রপ্তানিমুখী শিল্পে গতি ফেরাবে ২০ হাজার কোটির তহবিল!

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, রাত ১:০০
নিজস্ব সংবাদদাতা:
বন্ধ ও সংকটে থাকা শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ২০ হাজার কোটি টাকার ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’কে দেশের শিল্প খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন উদ্যোক্তারা। তবে বর্তমানে দেশে ঠিক কতটি রপ্তানিমুখী শিল্পকারখানা বন্ধ রয়েছে, তার কোনো হালনাগাদ সরকারি পরিসংখ্যান না থাকলেও সংশ্লিষ্টদের মতে এ সংখ্যা মোটেও কম নয়।
তাদের ধারণা, তৈরি পোশাক, বস্ত্র, চামড়া, প্লাস্টিক, সিরামিক, হোম টেক্সটাইলসহ বিভিন্ন রপ্তানিমুখী শিল্প খাতে অসংখ্য প্রতিষ্ঠান এ তহবিলের মাধ্যমে পুনরায় উৎপাদনে ফিরতে পারে। এতে কর্মসংস্থান পুনরুদ্ধার এবং হারানো রপ্তানি আয় অর্থনীতিতে ফেরানোর সুযোগ তৈরি হবে।
শিল্প মালিকদের বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী, তৈরি পোশাক খাতে কয়েকশ কারখানা বন্ধ হয়ে গেছে। অনেক প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ না হলেও ৩০ থেকে ৭০ শতাংশ সক্ষমতায় পরিচালিত হচ্ছে।
একই ধরনের পরিস্থিতি টেক্সটাইল, স্পিনিং, ডাইং, অ্যাকসেসরিজ, চামড়া ও অন্যান্য রপ্তানিমুখী শিল্প খাতেও দেখা যাচ্ছে।
সংশ্লিষ্টদের ধারণা, বৃহৎ রপ্তানিমুখী শিল্প খাতে বর্তমানে ৫০০ থেকে ১ হাজার ৫০০ কারখানা আংশিক বা পুরোপুরি অচল অবস্থায় রয়েছে। তবে এটি বিভিন্ন খাতসংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে করা একটি বিশ্লেষণধর্মী অনুমান; কোনো সরকারি পরিসংখ্যান নয়।
গত বৃহস্পতিবার (৫ জুন) বাংলাদেশ ব্যাংক ২০ হাজার কোটি টাকার এ স্কিমের নীতিমালা জারি করে। নীতিমালা অনুযায়ী, একটি শিল্পপ্রতিষ্ঠান বা গ্রুপ সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবে। বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এ তহবিল ৪ শতাংশ সুদে সরবরাহ করবে।
নীতিমালায় বলা হয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বন্ধ ও আংশিকভাবে বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো এ অর্থায়নের আওতায় আসবে। ফলে প্রকৃতপক্ষে কতটি প্রতিষ্ঠান উপকৃত হবে, তা নির্ভর করবে ব্যাংকগুলোর যাচাই-বাছাই ও প্রকল্প অনুমোদনের ওপর।
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাবেক সভাপতি ফজলুল হক বলেন, তহবিল ব্যবহারে অনিয়ম ও অপচয় রোধে যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে, তা ইতিবাচক। বিশেষ করে খেলাপি ঋণগ্রহীতাদের বিষয়ে সতর্ক অবস্থান নেওয়ায় তহবিলের অপব্যবহারের ঝুঁকি কমবে।
তবে তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো- বর্তমানে কতগুলো শিল্পপ্রতিষ্ঠান কেবল চলতি মূলধনের অভাবে উৎপাদন বন্ধ রেখেছে। যদি এমন প্রতিষ্ঠান বেশি থাকে, তাহলে এ উদ্যোগ কার্যকর হতে পারে। কিন্তু বাস্তবে অনেক বন্ধ কারখানার পেছনে ব্যাংকঋণ খেলাপি, মালিকানা জটিলতা ও দীর্ঘমেয়াদি আর্থিক সংকট রয়েছে।
অন্যদিকে বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল মনে করেন, নতুন শিল্প স্থাপনের চেয়ে বিদ্যমান বন্ধ ও সংকটে থাকা শিল্পকারখানাগুলো পুনরুজ্জীবিত করা অর্থনীতির জন্য দ্রুত ফলদায়ক হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, যেসব কারখানার রপ্তানি বাজার রয়েছে, ক্রয়াদেশ রয়েছে এবং যন্ত্রপাতি সচল থাকা সত্ত্বেও চলতি মূলধনের অভাবে উৎপাদন বন্ধ রয়েছে-তারা এ স্কিমের প্রধান সুবিধাভোগী হতে পারে।
তবে যেসব প্রতিষ্ঠান বাজার হারিয়েছে, প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়েছে, ব্যবস্থাপনাগত দুর্বলতায় ভুগছে বা আইনি জটিলতায় রয়েছে, তাদের ক্ষেত্রে শুধু অর্থায়ন যথেষ্ট নাও হতে পারে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ৬ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ৬ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ৬ ঘণ্টা আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ৬ ঘণ্টা আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ৬ ঘণ্টা আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ৬ ঘণ্টা আগে প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি ৬ ঘণ্টা আগে মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য… ৬ ঘণ্টা আগে ‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে… ৬ ঘণ্টা আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ৬ ঘণ্টা আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ৭ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১ দিন আগে