যে কোনো দেশের ভিসা পেতে হোঁচট খাচ্ছেন বাংলাদেশিরা
, ১৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৩ জুলাই, ২০২৫ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ভিসা-সংক্রান্ত অনিশ্চয়তায় পড়েছেন অনেকে। ব্যবসা, শিক্ষা, চিকিৎসা কিংবা ভ্রমণ- সবক্ষেত্রেই বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যানের হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এর মধ্যে ভারত ভ্রমণ ভিসা পুরোপুরি বন্ধ করে রেখেছে। অন্য ক্যাটাগরির ভিসার হারও অনেক কম। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত একটি আন-অফিসিয়াল পেজে অসংখ্য কেস স্ট্যাডি আছে। থাইল্যান্ড, মালয়েশিয়া কিংবা ইউরোপ-আমেরিকার ভিসাও এখন সোনার হরিণ!
সংশ্লিষ্টদের অভিযোগ, বাংলাদেশিদের এখন বিভিন্ন দেশের ভিসা প্রত্যাখ্যানের হার যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। তারা বলছেন, আগে ইউরোপ-আমেরিকার ভিসার ক্ষেত্রে প্রত্যাখ্যানের হার বেশি থাকলেও এখন যেন সেটা অধিকাংশ দেশের ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের ভ্রমণ গ্রুপগুলোতেও এখন এমন ঘটনা নিয়মিত চোখে পড়ে। অনেকেই অভিযোগ করছেন, ভিসা ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও কোনো ব্যাখ্যা না দিয়েই আবেদন বাতিল করা হচ্ছে।
এদিকে গত বছর জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশিদের জন্য কার্যত ভারতের ভিসা বন্ধ। মেডিকেল ইস্যুসহ অতি জরুরি বিষয়ে ভিসা চালু রয়েছে বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। তবে এখনো চিকিৎসার প্রয়োজনে অনেকেই ভিসা পাচ্ছেন না বলে জানায় তারা। আর শিক্ষার্থীদের ভিসার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
এদিকে পশ্চিমা দেশগুলোর ভিসা পাওয়া যেন আরও কঠিন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ওকলাহামা বিশ্ববিদ্যালয়ে নিজের খরচে ভর্তি হওয়া এক শিক্ষার্থী জানান, দীর্ঘ প্রস্তুতির পরেও গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র দূতাবাসে তার ভিসা আবেদন প্রত্যাখ্যাত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই ভিসা আবেদনকারী বলেন, ‘আমার দুই বছরের প্রস্তুতি দুই মিনিটেই শেষ। আমার চোখের সামনে ১০-১২ জন ভিসার জন্য অপেক্ষায় ছিলেন। কিন্তু তাদের সবাইকে ভিসা প্রত্যাখ্যাত হতে দেখেছি। এদের বেশিরভাগই শিক্ষার্থী।’
এ বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের একজন কর্মকর্তা বলে, প্রয়োজনীয় নথি যাচাই-বাছাইয়ের পর ভিসা দেওয়া না দেওয়া সম্পূর্ণভাবে দায়িত্বশীল কর্মকর্তার ওপর নির্ভর করে। এমনকি মার্কিন রাষ্ট্রদূতও সেখানে হস্তক্ষেপ করতে পারে না।
ভ্রমণ ও ভিসা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতার কথাও একই রকম। মুবিন এয়ার সার্ভিসের বিপণন কর্মকর্তা রাসেল খান বলেন,‘আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো সহজেই ভিসা দিতো। এখন সেই দেশগুলোও বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যান করছে।
দেশের অ্যাভিয়েশন ও ট্যুরিজম বিষয়ক ম্যাগাজিন- ‘দ্য মনিটর'র সম্পাদক কাজী ওয়াহিদউদ্দিন আলম বলেন, আগে যেসব দেশের ভিসা পাওয়া তুলনামূলক সহজ ছিল, এখন সেগুলোও কঠিন হয়ে গেছে। থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুরÍসবখানেই রিজেকশন বেড়েছে। এর পেছনে বাংলাদেশ থেকে বেড়ে চলা অবৈধ অভিবাসনের হার এবং রাজনৈতিক অস্থিরতা বড় ভূমিকা রাখছে।
এসব সমস্যা সমাধানে কূটনৈতিকভাবে আলোচনা করার প্রয়োজন বলে মত দেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলী খামেনির হত্যার প্রতিশোধ নেয়া ‘জাতির দাবি’, তা অবশ্যই পূরণ করতে হবে: মোজতবা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৬ মাসে সড়কে ঝরলো ৩৬০ শিক্ষার্থীর প্রাণ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রামে দুর্গম এলাকায় ত্রাণ বাড়াচ্ছে সরকার, আশ্রয়কেন্দ্রে ২৫ হাজার মানুষ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রামের পদুয়ায় সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজে নৌ-ফি চালুর প্রস্তাব বিবেচনায় ইউরোপ, বাধ্যতামূলক টোলে আপত্তি
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কড়াইল বস্তিতে অবৈধ সংযোগ বিচ্ছিন্নকালে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাণিজ্য ঘাটতি বেড়েছে সাড়ে ৪ বিলিয়ন ডলার
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপে বাংলাদেশের রপ্তানি খাত, এডিবির সতর্কতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিপৎসীমার ওপর বইছে পাঁচ নদী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












