যেভাবে ‘গোপন কারাগার’ থেকে লিবিয়ায় মুক্ত দুই শতাধিক অভিবাসী
, ৩০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের কুফরা শহরের একটি ‘গোপন কারাগার’ থেকে ২০০ জনের বেশি অভিবাসীকে মুক্ত করেছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। গত রোববার দেশটির কুফরা শহরের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে বিষয়টি। সূত্রগুলো বলছে, এসব অভিবাসীকে অমানবিক পরিবেশে সেখানে আটক রাখা হয়েছিলো।
নিরাপত্তা সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, কর্তৃপক্ষ প্রায় তিন মিটার গভীর একটি ভূগর্ভস্থ কারাগারের সন্ধান পায়, যা একজন লিবীয় মানবপাচারকারীর দ্বারা পরিচালিত হচ্ছিলো। সূত্রগুলোর একজন বলেন, ওই ব্যক্তি এখনো আটক হয়নি। তিনি বলেন, ‘মুক্ত হওয়া কিছু অভিবাসীকে ভূগর্ভস্থ কক্ষে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বন্দি করে রাখা হয়েছিলো।’
অন্য সূত্রটি বলে, এই অভিযানে যা পাওয়া গেছে, তা ‘এই অঞ্চলে উদঘাটিত মানবতার বিরুদ্ধে সংঘটিত সবচেয়ে গুরুতর অপরাধগুলোর একটি’। তিনি আরো বলেন, ‘এই অভিযানের ফলে শহরের ভেতরে একটি গোপন কারাগারে অভিযান চালানো হয়, যেখানে একাধিক অমানবিক ভূগর্ভস্থ আটক কক্ষের সন্ধান পাওয়া গেছে।’
সূত্রগুলো জানিয়েছে, মুক্ত হওয়া অভিবাসীরা সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসেছে, প্রধানত সোমালিয়া ও ইরিত্রিয়া থেকে। তাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। কুফরা পূর্ব লিবিয়ায় অবস্থিত, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় এক হাজার ৭০০ কিলোমিটার দূরে। ২০১১ সালে ন্যাটো-সমর্থিত গণঅভ্যুত্থানে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে ইউরোপে পৌঁছতে চাওয়া অভিবাসীদের জন্য মরুভূমি ও ভূমধ্যসাগর পেরোনো বিপজ্জনক পথের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুটে পরিণত হয়েছে।
তেলনির্ভর লিবীয় অর্থনীতিও কাজের খোঁজে দরিদ্র অভিবাসীদের আকৃষ্ট করে। তবে বিস্তীর্ণ এই দেশে নিরাপত্তা পরিস্থিতি দুর্বল থাকায় অভিবাসীরা নানা ধরনের নির্যাতনের ঝুঁকিতে পড়ে। গত সপ্তাহে পূর্ব লিবিয়ায় একটি গণকবর থেকে উদ্ধার করা হয় অন্তত ২১ জন অভিবাসীর মরদেহ।
লিবিয়ার অ্যাটর্নি জেনারেল এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলের কর্তৃপক্ষ গণকবরের ঘটনায় ‘অভিবাসীদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘন’ করার অভিযোগে বিচারের জন্য আদালতে পাঠিয়েছে একজন আসামিকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)