ফরিদপুরে মসজিদে খৃষ্টান ‘ইমাম’!
যেভাবে ফাঁস হলো তাদের আসল চেহারা
, ২১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ তাসি, ১৩৯৩ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ফরিদপুরের ভাঙ্গায় মসজিদের ইমাম সেজে দীর্ঘ আট মাস ধরে গোপনে খ্রিষ্টধর্ম প্রচারের এক ভয়ংকর ঘটনা ফাঁস হয়েছে। উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মাইঝাইল পশ্চিমপাড়া জামে মসজিদে দায়িত্ব পালনরত দুই ভুয়া ইমামের এমন কা-ে এলাকায় চরম উত্তেজনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
আটককৃতরা হলো- বাগেরহাট জেলার ডুবাতলা গ্রামের আবুল কাশেমের ছেলে সরোয়ার এবং একই জেলার মনির খাঁ এলাকার রস্তুম আলীর ছেলে হাবিব। গত ৫ ফেব্রুয়ারী তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
যেভাবে ফাঁস হলো তাদের আসল চেহারা:
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত ওই দুই ব্যক্তি গত আট মাস ধরে মাইঝাইল পশ্চিমপাড়া জামে মসজিদে অত্যন্ত সুকৌশলে ইমামতি করে আসছিলেন। তাদের লেবাস ও বাহ্যিক আচরণে কেউ প্রথমে সন্দেহ করেনি। তবে গতকাল বুধবার দুপুরে হাফেজ মাওলানা শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির নজরে প্রথম বিষয়টি আসে। তাদের কথাবার্তা এবং ধর্মীয় আলোচনার আড়ালে ভিন্ন মতাদর্শের সুক্ষ্ম প্রচার দেখে তার মনে খটকা লাগে।
সন্দেহ ঘনীভূত হলে মাওলানা শফিকুল ইসলাম স্থানীয় অন্যান্য ইমাম, মসজিদ কমিটি এবং গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। এরপর স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে বেরিয়ে আসে থলের বিড়াল। এক পর্যায়ে জানা যায়, তারা মূলত খ্রিষ্টধর্মের অনুসারী এবং ইমামতির আড়ালে সাধারণ মুসলমানদের মগজ ধোলাই করে ধর্মান্তরিত করার মিশন নিয়ে এখানে এসেছিলেন।
খবরটি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আগুনের মতো ক্ষোভ ছড়িয়ে পড়ে। কয়েকশ মানুষ মসজিদের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় মুরুব্বিরা পুলিশে খবর দেন। পরে দুপুরের দিকে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই ‘ছদ্মবেশী’ ইমামকে আটক করে নিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহল মনে করছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি সুসংগঠিত চক্রের কাজ। নাম-পরিচয় গোপন করে এবং টুপি-দাড়ি-জুব্বার আড়ালে এরা দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের ঈমান হরণের অপচেষ্টায় লিপ্ত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা মালয়েশিয়ার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বৃদ্ধা মাকে ঘরে রাখতে নারাজ ছেলে, ভরণপোষণ চেয়ে ইউএনওর দ্বারস্থ মা
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিরোধীদলের মূল লক্ষ্য অরাজকতা ছড়ানো ও সমাজ নষ্ট করা’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












