যুদ্ধের প্রভাবে দেশের বাজারে ভোজ্যতেল ও চিনির দাম বেড়েছে
, ১৭ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৩ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
গত কয়েক সপ্তাহে বাংলাদেশের প্রধান পাইকারি বাজারগুলোতে ভোজ্যতেল, চিনি ও মসলার দাম বেড়েছে।
ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি, পরিবহন খরচ বেড়ে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সরবরাহ বিঘœ-এসব কারণে পাইকারি বাজারে পণ্যের দাম বেড়েছে।
তাদের মতে, এগুলোর কারণে আমদানি ব্যয় বেড়েছে। যার প্রভাব পড়েছে দেশের বাজারে।
চট্টগ্রামের খাতুনগঞ্জ দেশের অন্যতম বড় পাইকারি বাজার। সেখানকার ব্যবসায়ীরা জানান, পর্যাপ্ত মজুত থাকার কারণে রমজানে বাজার মোটামুটি স্থিতিশীল ছিল। তবে ঈদের পর সরবরাহ কমায় পরিস্থিতি বদলাতে শুরু করে।
খাতুনগঞ্জের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, বড় আকারের ঘাটতি না থাকলেও দামের বিষয়টি অনিশ্চিত হয়ে উঠেছে।
তার ভাষ্য, ‘কিছু পণ্যের দাম হঠাৎ বেড়ে গেছে, কারণ আমদানিতে সমস্যা হচ্ছে এবং আমদানি ব্যয় বেড়েছে।’
ভোজ্যতেলের মধ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি দাম বেড়েছে সয়াবিন তেলের।
ঢাকার কারওয়ানবাজারের ব্যবসায়ী আবু বকর সিদ্দিক জানান, কারওয়ানবাজারে বোতলজাত তেলের দাম তেমন কোনো পরিবর্তন হয়নি, বলা যায় অপরিবর্তিতই আছে। তবে ঈদের পর খোলা সয়াবিন তেলের দাম প্রতি মণে প্রায় ১ হাজার ২০০ টাকা বেড়ে ৬ হাজার ৬০০ থেকে ৬ হাজার ৭০০ টাকায় পৌঁছেছে।
তিনি আরও বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে লিটারপ্রতি ৭ থেকে ৮ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল।
এ বিষয়ে বড় একটি আমদানিকারক প্রতিষ্ঠানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এসব পণ্যের কোনো চালানই হরমুজ প্রণালী দিয়ে আসে না। তবে ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে বিশ^বাজারে পণ্যের দাম বাড়ছে, যার প্রভাব এখানেও দেখা যাচ্ছে।
ডেল্টা অ্যাগ্রোফুড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, বৈশি^কাভাবে আমদানি খচর বাড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
সিটি গ্রুপের বিজনেস ডেভলেপমেন্ট পরিচালক লুৎফুল কবির শাহীন বলেন, যুদ্ধের পর পরিবহন খরচ ২ থেকে আড়াই গুণ বেড়ে গেছে, এটাই মূল কারণ।
বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা বলেন, এটি হঠাৎ কোনো সংকট নয়, বরং বাজারে চলমান চাপের প্রতিফলন।
তিনি বলেন, ‘পণ্য আছে, কিন্তু দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে- তাই সরবরাহ কম বলে মনে হচ্ছে।’
মসলা ও চিনি
খাতুনগঞ্জে সবচেয়ে বেশি দাম বেড়েছে মসলা ও শুকনা ফলের। যেগুলোর বেশিরভাগ মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া থেকে আসে, সে কারণে দাম দ্রুত বাড়ছে।
পেস্তাবাদামের দাম ৩০ শতাংশের বেশি বেড়ে কেজিতে ৪ হাজার ১০০ টাকায় পৌঁছেছে। শুকনা আলুবোখারার দাম ১৬০ শতাংশের বেশি বেড়ে ১ হাজার ৩২০ টাকা হয়েছে। এই দুই পণ্য মূলত ইরান ও আফগানিস্তান থেকে আসে।
কিশমিশ, জিরা, জায়ফল ও জয়ত্রী-এসবের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
ব্যবসায়ীরা বলছেন, যেহেতু এসব পণ্যের বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে, তাই সেখানে সরবরাহে সমস্যা হলে বাংলাদেশের বাজারে দ্রুত প্রভাব পড়ে।
কিশমিশ আসে ইরান, আফগানিস্তান, তুরস্ক ও উজবেকিস্তান থেকে। জিরা আসে ভারত, সিরিয়া ও তুরস্ক থেকে। জায়ফল ও জয়ত্রী আসে প্রধানত ইন্দোনেশিয়া থেকে।
চিনির দাম কিছুটা বেড়েছে প্রতি মণ ৩ হাজার ৫৫০ টাকা হয়েছে, যা এক সপ্তাহ আগে ছিল ৩ হাজার ৪২০ টাকা। বাংলাদেশ প্রধানত ব্রাজিল, ভারত ও থাইল্যান্ড থেকে চিনি আমদানি করে।
বাংলাদেশের প্রধান আমদানি পণ্য হরমুজ প্রণালী দিয়ে না এলেও, বৈশি^ক শিপিং ব্যবস্থার বিঘেœর কারণে পরিবহন খরচ অনেক বেড়েছে।
শীর্ষ একটি আমদানিকারক প্রতিষ্ঠানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আগে প্রতি টনে পরিবহন খরচ ছিল ৩৫ ডলার, যা এখন বেড়ে ৫৫ ডলার হয়েছে-অর্থাৎ ৫৭ শতাংশের বেশি বেড়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক শিপিং কোম্পানি মার্চের শুরু থেকেই অতিরিক্ত চার্জ আরোপ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












