হামাসের বীরত্ব:
যুদ্ধবিরতি-জিম্মি বিনিময় চুক্তি: যে দুই দাবিতে অনড় হামাস
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০১, মে, ২০২৪ খ্রি:, ১৮ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি নিয়ে দুটি দাবিতে অনড় অবস্থান নিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
সংগঠনটি জানিয়েছে, তারা মধ্যস্ততাকারীদের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবটি নিয়ে আলোচনা করছে। তবে তারা আবারও জোর দিয়ে বলছে, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর দখলদারিত্ব পরিত্যাগের শর্ত দুটি না মানা হলে কোনও প্রস্তাবই গ্রহণ করবে না। মিশরীয় মিডিয়া এ খবর প্রকাশ করেছে।
হামাসের শর্ত দুটিই আলোচকদের কাছে যুদ্ধবিরতি আলোচনার প্রধান বিষয়ে পরিণত হয়েছে।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন দাবি করে, ইসরায়েলি প্রস্তাবটি ‘অনন্যসাধারণ উদার’ প্রস্তাব। আর মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলে, তিনি নতুন প্রস্তাবের ব্যাপারে ‘আশাবাদী’।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যামেরন বলে, গাজা থেকে জিম্মিদের মুক্তির বিনিময়ে ৪০ দিনের যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা রয়েছে।
তবে হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান বলেন, “ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা বন্ধ করাটা কোনও উদার করা নয়। খোদ হামলাই একটি অপরাধ। ফলে আপনি যখন কোনও অপরাধ করা বন্ধ করবেন, তখন আপনি দাবি করতে পারেন না যে এটি ইসরায়েলি পক্ষ থেকে একটি উদার কাজ।”
ইসরায়েল-হামাস চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য কাজ করবে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল সিসি এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানিকে নিশ্চয়তা দিয়েছে যে গাজা নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে কোনও চুক্তি হলে তারা তিন দেশ ওই যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী ‘পূর্ণ বাস্তবায়নে কাজ’ করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












