হামাসের বীরত্ব:
যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়নি, বাইডেন ‘অপরিপক্ক’ মন্তব্য করেছে: হামাস
, ১৯ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ আশির, ১৩৯১ শামসী সন , ০১ মার্চ, ২০২৪ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে মন্তব্য করেছে তাকে ‘অপরিপক্ক’ বলে নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটির একজন কর্মকর্তা বলেছেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি না জেনেই বাইডেন এ মন্তব্য করেছে।
হামাস নেতা গণমাধ্যমকে বলেন, যুদ্ধবিরতির প্রধান বিষয়গুলো বিশেষ করে গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি চলে যাওয়ার বিষয়টি এখনও স্পষ্ট হয়নি এবং এটি সম্ভাব্য চুক্তির পথে অন্তরায় হয়ে রয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ৪০ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ৪০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল। আর এই এই চুক্তির আওতায় ৪০ দিনের যুদ্ধবিরতি হতে পারে।
কিন্তু হামাস বলছে, প্যারিস প্রস্তাবে তাদের প্রধান দাবিগুলো মানা হয়নি। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রধান দাবি সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ঘোষণা এবং গাজা উপত্যকা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার। এ সম্পর্কে লেবাননে হামাসের প্রতিনিধি ড. আহমেদ আব্দেল হাদি বলেছেন, ফিলিস্তিনিরা তাদের একটি দাবি থেকেও সরে আসবে না এবং প্যারিস প্রস্তাবে তাদের কোনও দাবি মানা হয়নি।
তিনি বলেন, ইহুদিবাদী শত্রু যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি তা আমরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার নামে তার হাতে তুলে দেব না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আম্রিকার ফ্লোরিডার বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলে।
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রের হয়ে লড়ে টিকে থাকা দায়, ৬ মাসেও বিল পান না আইনজীবীরা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা ব্যারাজ হবে রাজবাড়ী পাংশার হাবাসপুরে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বোনজামাইকে নিয়ে ছিনতাই মিশনে দুই ভাই, অতঃপর জেলে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিএনপি-জামাতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করা হয় -সাবেক উপদেষ্টা ফরিদা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে সরকার -তথ্যমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব প্রকৌশল বিভাগের রেট শিডিউল এক থাকবে -প্রধানমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)