যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৭ শিশু নিহত -জাতিসংঘ
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকায় কথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল-ইউনিসেফ।
গত জুমুয়াবার (২১ নভেম্বর) জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র রিকার্দো জানায়, নিহতদের মধ্যে রয়েছে গত বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত এক নবজাতক মেয়েও। এর আগের দিন সন্ত্রাসী ইসরায়েলের ব্যাপক হামলায় মারা যায় আরও সাত শিশু।
মুখপাত্র রিকার্দো বলেছে, ‘এটা একটি সম্মত যুদ্ধবিরতির মধ্যে ঘটছে। ধরনটি ভয়াবহ।’ সে জানায়, ১১ অক্টোবর যুদ্ধবিরতির প্রথম পূর্ণাঙ্গ দিন থেকে এ পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তার ভাষায়, ‘এগুলো সংখ্যা নয়-প্রতিটি ছিলো একটি শিশু, একটি পরিবার, একটি স্বপ্ন, একটি জীবন-যা সহিংসতায় হঠাৎ থেমে গেছে।’
ইউনিসেফের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৪ হাজার ফিলিস্তিনি শিশু নিহত ও আহত হয়েছে। সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালে প্রতি মাসে গড় হিসেবে ৪৭৫ ফিলিস্তিনি শিশু আজীবন পঙ্গুত্বের শিকার হয়েছে- যাদের অনেকেরই মস্তিষ্কে আঘাত, গুরুতর পোড়ার ক্ষতসহ নানা ধরনের জখম রয়েছে। সংস্থাটির ভাষায়, গাজা এখন ‘আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় শিশু-অঙ্গহানি অঞ্চল’ হিসেবে দাঁড়িয়েছে।
এদিকে সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে অনাহারকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে অবরোধ ও খাদ্যঘাটতি শিশুদের বিশেষভাবে ঝুঁকিতে ফেলেছে এবং ক্ষুধাজনিত বেশ কিছু শিশুমৃত্যুও ঘটেছে।
গত সপ্তাহজুড়ে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় একাধিক বিমান হামলা চালিয়েছে। ইহুদীবাদীরা দাবি করেছে, খান ইউনিসে তাদের ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হয়েছে। হামাস এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, সাম্প্রতিক হামলায় অন্তত ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং এটি ‘বিপজ্জনক উসকানি’, যা দেখায়- সন্ত্রাসী ইসরায়েল ‘গণহত্যা পুনরায় শুরু’ করতে চায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)