যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় দুর্বৃত্ত রাষ্ট্র: পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৯ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানি নিউজ চ্যানেলের খ্যাতনামা সাংবাদিক ও উপস্থাপক হামিদ মীর সন্ত্রাসী ড্রাম্পের যুদ্ধকামী নীতির বিরুদ্ধে লাখ লাখ মানুষের ক্ষোভকে ‘শাসন পরিবর্তনের দাবি’ হিসেবে উল্লেখ করে বলেছেন, মার্কিন সমাজে ড্রাম্পবিরোধী মনোভাব তীব্র হয়েছে।
পার্সটুডে জানিয়েছে, পাকিস্তানের জিও নিউজ চ্যানেলের খ্যাতনামা উপস্থাপক হামিদ মীর ‘অবাধ্য ড্রাম্পের প্রতিকার’ শিরোনামের একটি নোটে বলেছেন, মার্কিন জনগণ দীর্ঘদিন ধরেই তাদের নিজেদের শাসক ড্রাম্পের প্রতি ত্যক্ত-বিরক্ত, কিন্তু ২৮ মার্চ এই বিরক্তি দেশব্যাপী গণ-অভ্যুত্থানে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, একদিনে আমেরিকার বহু শহরের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে এবং ‘বাদশাহী নয় - ড্রাম্প দূর হও’ সেøাগান দেয়।
২০২৬ সালের মার্চের শুরুতে সন্ত্রাসী ইসরায়েলের সাথে মিলে ইরানের উপর হামলা চালিয়ে এবং শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য ইরানি জনগণকে রাস্তায় নামতে বলার মাত্র চার সপ্তাহের মধ্যেই, মার্কিন জনগণই ড্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। এই গণ-অভ্যুত্থানের সবচেয়ে বড় কারণ হলো- ড্রাম্পের ইরানবিরোধী যুদ্ধ আমেরিকার জনগণের উপরও অর্থনৈতিক আঘাত হেনেছে।
হামিদ মীর লিখেছেন, “ড্রাম্প বিশ্বাস করতো, ইরানের সর্বোচ্চ নেতা খামেনির হত্যার পর ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটবে এবং ঠিক যেমনভাবে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের গ্রেপ্তারের পর মার্কিন কোম্পানিগুলো দেশটির তেল ভান্ডার লুট করেছিলো, ইরানেও একই ঘটনা ঘটবে। কিন্তু ইরান ইস্যু নিয়ে ড্রাম্পের সমস্ত আশা ভুল প্রমাণিত হয়েছে। ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং বিশ্বজুড়ে তেল সংকট দেখা দিয়েছে। এই যুদ্ধ যত দীর্ঘায়িত হতে থাকবে, ড্রাম্পের প্রতি জনগণের অসন্তোষ ততই ঘৃণায় পরিণত হবে। ইউরোপীয় দেশগুলোও ড্রাম্পের ইরানবিরোধী যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।”
তিনি উল্লেখ করেন- মার্কিন গবেষক নোয়াম চমস্কি বহু বছর আগে একটি বই লিখেছিলো, যার অনুবাদ ‘রোগ স্টেটস’ শিরোনামে প্রকাশিত হয়েছিলো। চমস্কি এই বইয়ে লিখেছে, যুক্তরাষ্ট্র ইরান, ইরাক এবং উত্তর কোরিয়াকে দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে ঘোষণা করে, কিন্তু বাস্তবে বিশ্বের সবচেয়ে বড় দুর্বৃত্ত রাষ্ট্র হলো স্বয়ং যুক্তরাষ্ট্র, যে কিনা কোনো আন্তর্জাতিক আইন মানে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত দুই শতাধিক, নিখোঁজ বহু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে পাচার করছে ইসরায়েল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে নজিরবিহীন দাবানল, চলছে নির্বিচার গ্রেপ্তার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র রাঁচি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সামরিক ঘাঁটি নিয়ে রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর সিরিয়ার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্রিটিশ নৌবাহিনীর জাহাজে ড্রোন ক্যামেরা থেকে তথ্য যাচ্ছিল চীনে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ চীনের, বদলাতে পারে সমীকরণ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












