যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘হাঁটু গেড়ে বসতে বাধ্য’ করতে না পারলে শান্তি নয়
, ২৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ আশির, ১৩৯৩ শামসী সন , ১৮ মার্চ, ২০২৬ খ্রি:, ০৪ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো ওই প্রস্তাব নাকচ করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘হাঁটু গেড়ে বসতে বাধ্য’ করতে না পারলে শান্তি নয়। তাদের বাধ্য করা হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ইরানি এক কর্মকর্তা জানান, সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো পররাষ্ট্রনীতি সংক্রান্ত বৈঠকে অংশ নেন মোজতবা খামেনি। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক কঠোর অবস্থান গ্রহণ করেন। বৈঠকে তিনি সরাসরি বৈঠকে উপস্থিত ছিলেন নাকি ভার্চুয়ালি যুক্ত ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও জানান, অন্তত দুটি মধ্যস্থতাকারী দেশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায়।
মোজতবা খামেনি বলেছেন, এটি শান্তির সঠিক সময় নয়। যতক্ষণ না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরাজয় স্বীকার করে, ক্ষতিপূরণ দেয় এবং তাদেরকে নত করা হয়।
ইরানের হুশিয়ারির পর থেকে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি এখনো কার্যত বন্ধ রয়েছে। এটি পুনরায় চালুর বিষয়ে ট্রাম্পের আহ্বানে তার মিত্ররা সাড়া না দেওয়ায় জ্বালানির দাম বেড়ে যাওয়া এবং বৈশি^ক মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)