যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী আন্দোলন দমাতে প্রজেক্ট এসথার
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৩ জুন, ২০২৫ খ্রি:, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশীল রক্ষণশীল থিংক ট্যাঙ্ক দ্য হেরিটেজ ফাউন্ডেশন গত বছর একটি নীতিমালা প্রকাশ করেছিলো, যার লক্ষ্য ছিলো ফিলিস্তিন সংহতি আন্দোলন ভন্ডুল করা। সেই নীতিমালাটির নাম ‘প্রজেক্ট এসথার’।
প্রথমে এটি খুব বেশি নজর কাড়েনি, কিন্তু ট্রাম্পের সুপারিশ অনুসারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় এটি বর্তমানে মিডিয়া ও অধিকারকর্মীদের মধ্যে আলোচিত বিষয় হয়ে উঠেছে।
এই প্রকল্পে ফিলিস্তিনপন্থী গোষ্ঠী ও ছাত্র সংগঠনগুলোকে ‘হামাস সমর্থক নেটওয়ার্ক’ নামে অভিহিত করে বলা হয়েছে, তারা সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে-যা মানবাধিকার কর্মীদের মতে ভিত্তিহীন ও মিথ্যাচার।
প্রজেক্ট এসথার কি?
এটি ২৪ মাসের মধ্যে তথাকথিত ‘হামাস সমর্থক নেটওয়ার্ক’কে ধ্বংস করার লক্ষ্যে একটি কৌশলগত নথি। এতে বলা হয়েছে, ফিলিস্তিনপন্থী আন্দোলন আসলে সন্ত্রাসবাদ সমর্থন করছে, যদিও এমন কোনও নেটওয়ার্ক বাস্তবে বিদ্যমান নেই।
কিভাবে এই প্রকল্প কার্যকর হচ্ছে?
হেরিটেজ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া নিউইয়র্ক টাইমসকে জানায়, তারা এখন প্রকল্পটির বিভিন্ন সুপারিশ বাস্তবায়নে কাজ করছে, যেমন-বিদেশি ছাত্রদের ভিসা বাতিল, ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অনুমতি না দেওয়া এবং সামাজিক মাধ্যমে ‘বিরোধী কনটেন্ট’ নিয়ন্ত্রণ।
বিশ্ববিদ্যালয়গুলো কেন টার্গেট?
যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে সন্ত্রাসী ইসরায়েলের প্রতি সমর্থন কমছে, আর ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়ছে- এই বাস্তবতায় বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন মিডল ইস্ট স্টাডিজ বিভাগগুলোকে ‘ইসরায়েলবিরোধী’ হিসেবে চিহ্নিত করে রদবদলের চাপ দিচ্ছে। সূত্র: আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)