যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব: লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন
, ১১ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ এপ্রিল, ২০২৩ খ্রি:, ২০ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলের কিছু অংশে কয়েকদিন ধরে ধারাবাহিক টর্নেডোর আঘাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি বাড়ছে। এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরকানসাস, আলাবামা, টেনেসি, মিসিসিপিসহ কয়েকটি রাজ্যে অনেকে ঘর-বাড়ি হারিয়ে ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। বহু মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলের কিছু অংশে টর্নেডো থেমে থেমে আঘাত হানছে। শনিবার রাতেও অনেক জায়গায় টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আরকানসাস অঙ্গরাজ্যে শক্তিশালী ঝড়ে গাড়ি উল্টানো, গাছ উপড়ে পড়া এবং বিদ্যুৎ লাইন ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।
আরও কয়েকদিন প্রচ- বজ্রঝড় ও ভারী বাতাসের শঙ্কাসহ বৈরি আবহাওয়ার সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া পরিষেবা। প্রবল বাতাস ও শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। মার্কিন বিদ্যুৎ সেবা সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ওহাইও ও পেনসিলভানিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে পাঁচ লাখ ৯০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাঁচ ইসরায়েলি সন্ত্রাসী সেনা হতাহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












