যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে ৪৩ টর্নেডোর আঘাত
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যপশ্চিম অঞ্চলে গত জুমুয়াবার (৩১ মার্চ) আঘাত হেনেছে শক্তিশালী টর্নেডো। এতে বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, শপিংমল, উপড়ে পড়েছে গাছপালা, উল্টে গেছে গাড়ি।
স্থানীয় কর্তৃপক্ষগুলো জানিয়েছে, টর্নেডোর আঘাতে উত্তর-পূর্ব আরকানসাসের ওয়াইন শহরটিও বিধ্বস্ত হয়েছে।
লিটল রকের মেয়র ফ্র্যাংক স্কট জুনিয়র টর্নেডোর আঘাতে শহরটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন সে।
আরকানসাসের মেয়র সারাহ হাকাবি স্যান্ডার্স জরুরি অবস্থা ঘোষণা করেছে।
মেমফিস থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে ছোট শহর উইনে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে জুমুয়াবারের টর্নেডো। সিটি কাউন্সিলের সদস্য লিসা পাওয়েল কার্টার জানিয়েছে, টর্নেডোর পর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে উইন। রাস্তাগুলো ধ্বংসাবশেষে পূর্ণ।
পুলিশ প্রধান রিচার্ড ডেনিস বলেছে, শহরটি ‘পুরোপুরি বিধ্বস্ত’। সেখানে বহু লোক আটকা পড়েছে।
স্টর্ম প্রেডিকশন সেন্টারের প্রাথমিক তথ্যমতে, জুমুয়াবার যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে অন্তত ৪৩টি টর্নেডো। এর মধ্যে ইলিনসেই আঘাত হেনেছে ১৬টি, এরপর আরকানসাসে ১২টি, আইওয়ায় আটটি, উইসকনসিনে তিনটি, টেনেসিতে দুটি এবং মিসিসিপিতে আঘাত হেনেছে দুটি টর্নেডো।
এই দুর্যোগের প্রভাবে মধ্য যুক্তরাষ্ট্রের প্রায় তিন লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তবে বিপদ এখনো পুরোপুরি কাটেনি। স্থানীয় সময় ভোর ৫টা পর্যন্ত দক্ষিণ-পূর্ব ইন্ডিয়ানা, উত্তর কেন্টাকি এবং পশ্চিম ওহাইওতে আরও ঝড় আঘাত হানার পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ।
.....
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাঁচ ইসরায়েলি সন্ত্রাসী সেনা হতাহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












