গোপন তারবার্তা ফাঁস:
যুক্তরাষ্ট্রের স্বার্থেই পতন ঘটানো হয়েছিল ইমরান খানের
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৩ মে, ২০২৬ খ্রি:, ০৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যুতি এবং দেশটির পারমাণবিক কর্মসূচির গোপন সুরক্ষাবলয় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আবারও তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি অত্যন্ত গোপন কূটনৈতিক তারবার্তা বা 'সাইফার' থেকে জানা গেছে, ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ব্যাপক চাপ প্রয়োগ করা হয়েছিল।
টাইমস অব ইন্ডিয়ার এক বিশেষ প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২ সালে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব এবং তার পরবর্তী রাজনৈতিক পতনের পেছনে ওয়াশিংটনের একটি সুনির্দিষ্ট ভূমিকা ছিল। ফাঁস হওয়া এই নথিতে দেখা যায়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা পাকিস্তানি কূটনীতিকদের সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইমরান খান ক্ষমতায় থাকলে পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক বজায় রাখা কঠিন হবে। অন্যদিকে, তিনি অপসারিত হলে পাকিস্তানকে সব ধরনের সহযোগিতা করার ইঙ্গিত দেওয়া হয়।
প্রতিবেদনে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, কেবল ইউক্রেন যুদ্ধ বা রাশিয়ার সাথে ইমরান খানের সুসম্পর্কই আমেরিকার মাথাব্যথার কারণ ছিল না, বরং পাকিস্তানের পারমাণবিক শক্তি ও তার নিরাপত্তা সংক্রান্ত কিছু গোপন অভ্যন্তরীণ নীতি নিয়েও পশ্চিমা বিশে^র গভীর উদ্বেগ ছিল। ইমরান খানের জাতীয়তাবাদী অবস্থান এবং স্বাধীন পররাষ্ট্রনীতি মার্কিন প্রশাসনের কৌশলগত পরিকল্পনার সাথে সাংঘর্ষিক হয়ে উঠেছিল, যার চূড়ান্ত পরিণতি ঘটে তার নাটকীয় ক্ষমতাচ্যুতির মাধ্যমে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা মালয়েশিয়ার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বৃদ্ধা মাকে ঘরে রাখতে নারাজ ছেলে, ভরণপোষণ চেয়ে ইউএনওর দ্বারস্থ মা
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিরোধীদলের মূল লক্ষ্য অরাজকতা ছড়ানো ও সমাজ নষ্ট করা’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)