যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত স্থগিতের ঘোষণা ইরানের
, ০৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছানী, ১৩৯৪ শামসী সন , ২০ জুলাই, ২০২৬ খ্রি:, ০৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীন সব ধরনের প্রতিশ্রুতি স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রই প্রথম এই চুক্তি লঙ্ঘন করেছে। খবর মিডল ইস্ট আইয়ের
গত শনিবার (১৮ জুলাই) ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এ ঘোষণা দেন। এটিই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত, তেহরান আর জুন মাসে স্বাক্ষরিত পাকিস্তান-উদ্যোগে হওয়া এই সমঝোতা স্মারককে কার্যকর বলে মনে করছে না।
১৪ দফার ওই সমঝোতা স্মারকে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং কয়েক সপ্তাহের সংঘাতের পর ধাপে ধাপে উত্তেজনা কমানোর বিষয়ে সম্মতি হয়েছিলো।
ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় থাকা সব প্রতিশ্রুতি লঙ্ঘন ও স্থগিত করেছে। আমরাও একইভাবে আমাদের সব প্রতিশ্রুতি ও চুক্তি বাস্তবায়ন স্থগিত করেছি। বর্তমানে আমাদের প্রধান কাজ দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা।
গারিবাবাদি ইরানের কারিগরি আলোচক দলের প্রধান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কারণে আমরা আর এই চুক্তির অধীন কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি না।
এর আগে ইরানের কর্মকর্তারা ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে এই সমঝোতা টিকিয়ে রাখা সম্ভব হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাসপাতাল থেকে সোনমের বার্তা, ভারতের ‘দ্বিতীয় স্বাধীনতার’ ডাক
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন বাহিনীকে ‘অবিস্মরণীয় শিক্ষার’ হুঁশিয়ারি মোজতবা খামেনির
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিম তীরে মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি দখলদাররা
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউইয়র্ক সফরে এলে ইসরায়েলি সন্ত্রাসীকে গ্রেপ্তারের হুমকি মামদানির
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একযোগে ভয়াবহ দাবানল-বন্যার কবলে যুক্তরাষ্ট্র
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবাননের আরও ৩টি স্কুল লুটপাট-ধ্বংস করলো ইসরায়েল
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন হামলায় নিহত ৩৫; বাহরাইন-কুয়েতে পাল্টা হামলা ইরানের
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ইসরায়েল-মার্কিন ও আর্জেন্টিনার বিরোধিতা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাঁকড়া মসজিদে জুমার নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফিলিস্তিনি কারাগারের চারপাশে কুমির ছাড়ার প্রকল্প সন্ত্রাসী ইসরায়েলের
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাডার ও হেলিকপ্টার ধ্বংস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)