যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে অস্থিরতা: স্থগিত হচ্ছে পোশাক রপ্তানির অর্ডার
, ১৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৪ জুলাই, ২০২৫ খ্রি:, ৩০ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের প্রেক্ষাপটে বাংলাদেশের তৈরি পোশাক খাত এক অনিশ্চিত পরিস্থিতির মুখে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্র্যান্ড ইতোমধ্যে বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার স্থগিত করতে শুরু করেছে। এতে রপ্তানিকারক মহলে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ।
স্প্যারো গার্মেন্টস ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, চীন এখন জর্ডান, কেনিয়া, ইথিওপিয়া ও মিসরের মতো দেশে গার্মেন্টস খাতে বিনিয়োগ করছে। বাংলাদেশের যদি আলোচনার গতি না বাড়ে, তাহলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।
শনিবার বিকেলে উত্তরা বিজিএমইএ ভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে আলোচনায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান (বাবু) ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের এক প্রতিনিধি সময়মতো আলোচনা করতে ব্যর্থ হওয়ায় দুই মাস সময় নষ্ট হয়েছে। এরপর আরেকজন প্রতিনিধি যুক্ত হন, কিন্তু ব্যবসায়ীদের উপেক্ষা করা হয়েছে। এমন গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যবসায়ীদের সম্পৃক্ত করা উচিত ছিল।
ব্যবসায়ী নেতারা অভিযোগ করছেন, সরকারের বার্তায় রয়েছে দ্বৈততা। তারা বলছেন, একদিকে যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার চাওয়া হচ্ছে, অন্যদিকে বাজেটে তুলার আমদানিতে ২% অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে। এই অবস্থান মার্কিন প্রশাসনের কাছে বিভ্রান্তিকর বার্তা পাঠাতে পারে।
বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতাদের মতে, এখন আর প্রতীকী কূটনৈতিক প্রচেষ্টায় সন্তুষ্ট থাকার সময় নেই। দরকার জ্বালানি, প্রতিরক্ষা ও কৃষিনির্ভর একটি সাহসী ও কৌশলগত চুক্তি, যা মার্কিন রাজনৈতিক মহলে দৃশ্যমান বার্তা দেবে এবং পারস্পরিক স্বার্থ রক্ষা করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খারগ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ইরান যুদ্ধে বেকায়দায় সন্ত্রাসী ড্রাম্প
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের কথিত ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থাও অকার্যকর প্রমাণিত হয় যোদ্ধাদের আক্রমণের মুখে।
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালদ্বীপে অগ্নিকান্ডে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ২ রিফুয়েলিং বিমানে হামলা, একটি ভূপাতিত, আরেকটি ক্ষতিগ্রস্ত -নিহত ৪ মার্কিন সেনা, আহত ২
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহে ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালদ্বীপে অগ্নিকারে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)