যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা
, ০৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৪ জুলাই, ২০২৬ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার অনেক এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে, এতে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ডুবে গেছে, সেতু ও রাস্তা ভেসে গেছে। কর্তৃপক্ষ কয়েক ডজন উদ্ধার অভিযান চালাতে বাধ্য হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, তল্লাশি অব্যাহত থাকায় এখনও অনেকে নিখোঁজ রয়েছে।
পশ্চিম ভার্জিনিয়ার গভর্নর মরিসি রাজ্যের ৫৫টি কাউন্টি জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং উত্তরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
তার মতে, কর্তৃপক্ষ অন্তত ৮৫টি উদ্ধার অভিযান চালিয়েছে এবং উদ্ধারকাজে অংশ নিতে সেনাবাহিনীর ১৯টি হেলিকপ্টার মোতায়েন করেছে। বন্যার কারণে ঘরছাড়া হওয়া সহস্রাধিক বাসিন্দাকে আশ্রয় দেওয়ার জন্য তিনটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
গভর্নর মরিসি বলেছে, নিখোঁজ মানুষের সঠিক সংখ্যা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে উদ্বেগ প্রকাশ করা হয়েছে হতাহতের ঘটনা ঘটতে পারে।
আবহাওয়া সংস্থার মতে, কিছু এলাকায় ১৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং একটি স্থানে মাত্র ৩৭ মিনিটে প্রায় ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় পানিরস্তর খুব দ্রুত বেড়ে গিয়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, পার্কিং লটে অসংখ্য যানবাহন ডুবে গেছে। এর মধ্যে ওয়েস্টনের একটি ওয়ালমার্ট সুপারমার্কেটও রয়েছে, যেখানে বন্যার পানি অনেক গভীরে প্রবেশ করেছিলো। বন্যা বা ক্ষতির কারণে ইন্টারস্টেট ৭৯ এবং হাইওয়ে ৪৮-এর কিছু অংশসহ অনেক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যেভাবে সিআইএ’র গোপন স্থাপনায় নিখুঁত হামলা চালাচ্ছে ইরান
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরমাণু প্রকল্পের সরঞ্জাম দুর্গম পিকাক্স পর্বতে স্থানান্তর করছে ইরান
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রই দায়ী -গালিগাফ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টানা পাঁচ মাসের হামলার পরও ইরানের শক্তি যেভাবে অটুট আছে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদারদের সামরিক যান টার্গেটের প্রামাণ্য চিত্র। প্রকাশ করেছিলেন আল-কাসসাম ব্রিগেড।
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)