যারা ওলামায়ে-ছু দ্বীন বিক্রিকারী, তাদের জন্য আফসুস জাহান্নাম
আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে ৯০ দিনব্যাপী ঐতিহাসিক মাহফিল মুবারক উনার ৪৫ দিনব্যাপী আনুষ্ঠানিক ওয়াজ শরীফ মাহফিলের মধে ৬ষ্ঠ দিন- আলোচকদের আলোচ্য বিষয় ছিলো- ওলামায়ে-ছু যারা তাদের হাক্বিকত সম্পর্কে এবং মহাসম্মানিত মহাপবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ সম্পর্র্কে। বাদ ইশা পবিত্র মীলাদ শরীফ পাঠ অতঃপর আজিমুশশান তওবা বাইয়াত মুবারক ও মক্ববুল মুনাজাত শরীফ শেষে মহান মুর্শিদে আযম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি আলোচ্য বিষয়ের উপর কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
নসীহত মুবারক উনার মধ্যে তিনি বলেন- ইলমে দ্বীন সবাই অর্জন করতে পারেনা। যারা ইলমে দ্বীন অর্জন করে সেটার হক্ব আদায় না করে বরং অপব্যবহার করে তারাই ওলামায়ে-ছু সৃষ্টির সর্বনিকৃষ্ট প্রাণী। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন- আমার উম্মতের যারা ওলামায়ে-ছু তাদের জন্য আফসুস জাহান্নাম। তারা আমীর উমরার কাছে গিয়ে ব্যবসা করে ব্যাক্তিগত ফায়দা হাসিল করে । এরাই সমাজের সকল ফেতনার মূল। এদেরকে চিহ্নিত করে এদের গুমরাহী থেকে ঈমান আমল হিফাজত করা সকলের জন্য ফরজে আইন।
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন- মহাসম্মানিত মহাপবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান শান মুবারকের সাথে সংশ্লিষ্ট। পবিত্র সফর মাসের শেষ বুধবার উনার মহাপবিত্র ছিহহাতী শান মুবারক প্রকাশে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম হতে শুরু করে হযরত সাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সকলে অত্যন্ত আনন্দিত হয়েছেন, খুশি মুবারক প্রকাশ করেছেন এবং সেই খুশি মুবারক প্রকাশে অনেকে অনেককিছু বিশেষভাবে হাদীয়া মুবারক করেন। এই মহান বিষয়টি স্মরণ করে হযরত সাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সময় হতে মহাপবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ পালিত হয়ে আসছে। এজন্য খাসভাবে বলা হয়- মহাপবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ পালন করা উম্মতের জন্য ফরজে আইন।
সবাইকে সুমহান শান মুবারকে আয়োজিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিলে সরাসরি এসে শুনে আকিদা আমল বিশুদ্ধ করার জন্য এবং অনন্তকালব্যাপী মাহফিল মুবারক উনার ব্যাপক প্রচার প্রসার করার জন্য দিকনির্দেশনা মুবারক দান করে তিনি আজিমুশ্বান নসীহত মুবারক সমাপ্ত করেন।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।