যাত্রাবাড়ী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু
খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুজ্জামান জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ফ্লাইওভারের ওপর ধোলাইপাড় টনি টাওয়ারের সামনে কোনো একটি যানবাহনের ধাক্কায় ওই নারী মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এসআই সাইদুজ্জামান আরও জানান, নিহত নারীর নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। স্থানীয়দের কাছ থেকেও তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে ময়নাতদন্ত ও পরবর্তী তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ এবং তার পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।