মোটরসাইকেলে তেল এনে পেট্রোল বোমা তৈরি করতো তারা!
, ১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৩ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বিএনপি নেতাদের নির্দেশে পেট্রোল বোমা ও ককটেল তৈরি করতো ছাত্রদলের দুই কর্মী। বোমা তৈরিতে তারা ছিল কৌশলী। বর্তমানে খোলা বাজারে পেট্রোল বিক্রি বন্ধ থাকায় মোটরসাইকেলে পাম্প থেকে তেল সংগ্রহ করতো তারা। সেগুলো দিয়ে বানাতো বোমা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর যাত্রাবাড়ী র্যাব-১০ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন।
এর আগে, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে পুরান ঢাকার কদমতলী থানার শ্যামপুর পালপাড়া এলাকা থেকে ছাত্রদলের ওই দুই কর্মীকে গ্রেফতার করে র্যাব। তাদের কাছ থেকে ১৩টি ককটেল, ১৫টি পেট্রোল বোমা, গান পাউডার, কাচের গুড়াসহ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব জানায়, তারা ঢাকা মহানগর দক্ষিণের বেশিরভাগ নাশকতার সঙ্গে জড়িত। গাড়িতে আগুন দেওয়ার জন্য মোটরসাইকেলে পাম্প থেকে তেল সংগ্রহ করে পেট্রোল বোমা বানাতো তারা।
র্যাব-১০ এর অধিনায়ক বলেন, ‘গত ২৮ অক্টোবর নির্বাচন বানচালের উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীরা অবরোধের নামে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য ওপর হামলাসহ পুলিশ কনস্টেবলকে হত্যা করে। এ ঘটনায় পরিকল্পনাকারীসহ জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় ওই দুই জনকে গ্রেফতার করা হয়।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)