মেট্রোরেল দুর্ঘটনা নিয়ে ব্যাপক ক্ষোভ, উঠছে যেসব গুরুতর প্রশ্ন!
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
এবার নিয়ে মেট্রোরেলের পিলার থেকে এক বছরের ব্যবধানে দুবার বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটলো। গত বছর প্রথমবার ফার্মগেটে ঘটা এ ঘটনায় কেউ হতাহত না হলেও সাময়িকভাবে বন্ধ ছিল ট্রেন চলাচল। কিন্তু গত রোববার (২৬ অক্টোবর) সেই ফার্মগেটেই খুলে পড়া আরেক বিয়ারিং প্যাডের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক পথচারী।
দুইবার মেট্রোরেলের ভারী বিয়ারিং প্যাড (কম্পন নিয়ন্ত্রক স্প্রিং) খুলে পড়াকে সবচেয়ে গুরুতর নির্মাণ ত্রুটি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। গত বছর ১৮ সেপ্টেম্বরে একই ধরনের ঘটনা ঘটলেও তখন প্রাণহানি হয়নি। তখনই সতর্ক করেছিল প্রকৌশলীরা। কিন্তু কর্তৃপক্ষ সেটিকে শুধুই 'যান্ত্রিক ত্রুটি' বলে যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। একের পর এক দুর্ঘটনার ফলে জনসাধারণের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। মেট্রোরেলের নিচ দিয়ে চলাচল এখন অনেকের কাছে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, যেই জাপানি কনসালটেন্টের এটি বুঝে নেওয়ার কথা ছিল, তারা ঠিকভাবে বুঝে নেয়নি। এই স্থাপনাটির নির্মাণে 'কম্প্রোমাইজ' (আপোস) করা হয়েছে। ফলে এটির দুর্বলতা ধরা পড়ছে। এছাড়া, বিয়ারিং প্যাডকে পিলারের সঙ্গে আটকে রাখার জন্য যথাযথ ব্যবস্থা বা বোল্ট সংযোগে ত্রুটি ছিল বলে মনে করেন প্রকৌশলীরা।
তারা আরও বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ না করা একটি বড় কারণ। বিয়ারিং প্যাডের বোল্ট সংযোগ মাসিকভাবে পরীক্ষা করার বাধ্যবাধকতা থাকলেও তা মানা হয়নি। দীর্ঘদিন ধরে কম্পনের কারণে স্প্রিংটি আলগা হয়ে পড়েছে। এক বছরের মধ্যে যেহেতু দুইবার বিয়ারিং প্যাড খসে পড়েছে, সেই কারণে কারিগরি ত্রুটি 'নিশ্চয়ই আছে' বলছেন বিশেষজ্ঞরা।
এই ধরনের ব্যয়বহুল প্রকল্পে জাপানি কনসালটেন্ট থাকা সত্তে¦ও নির্মাণ ও তদারকিতে ত্রুটি থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন, পরামর্শক প্রতিষ্ঠান সঠিকভাবে দায়িত্ব পালন করেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)