মৃত্যুফাঁদের শহর ঢাকা অপঘাতে বাড়ছে মৃত্যু
পদে পদে যেন পাতা রয়েছে মৃত্যুফাঁদ। ঢাকায় প্রায়ই আগুনে পুড়ে মারা যায় মানুষ। কখনো কখনো ভবনে ঘটে বিস্ফোরণ। গ্যাসলাইন, সুয়ারেজ লাইন, ওয়াসার পানির লাইনসহ সব লাইনই যেন বিস্ফোরণোন্মুখ। বিস্ফোরণ হচ্ছে গাড়ির গ্যাস সিলিন্ডারেও। এর বাইরে সড়ক দুর্ঘটনা, নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ইট পড়া তো আছেই। আয়তন অনুপাতে বিশ্বের অন্যতম জনবহুল শহর ঢাকায় নির্মাণশ্রমিকরা সব সময় কাজ করেন কার্যত প্রাণটা হাতে নিয়ে। উঁচু ভবন থেকে পা ফসকে পড়ে কত শ্রমিক মারা যাচ্ছেন।
বছর জুড়ে দূষিত বায়ুর শহরের শীর্ষে ছিল ঢাকার অবস্থান। একটু বৃষ্টিতেই জলবন্দি, সেই জল বিদ্যুতায়িত হলে হয়ে যায় মৃত্যুফাঁদ। কখনো গাছের মরা ডাল ভেঙে পড়ে পথচারীর মাথায়। একটু অসতর্কতায় ঢাকনা খোলা ম্যানহোলেও প্রাণ যায় অনেকের। রেলক্রসিংয়ে ট্রেন ধাক্কা দিচ্ছে যানবাহনকে। কখনো মেট্রোরেল বা এলিভেটেড এক্সপ্রেসওয়ের গাডার ধসে মৃত্যু হচ্ছে কত শত মানুষের।
এমন মৃত্যু সম্পর্কে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, সরকারের বিভিন্ন জায়গায় অযোগ্য, অদক্ষ ও দুর্নীতিবাজদের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঢাকা শহরের ব্যবস্থাপনা বলতে গেলে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একটা শহরে কত ধরনের কর্তৃপক্ষ আছে। কেউ দায়িত্ব নিয়ে কাজটা করছে না। তিতাস, রাজউক, ওয়াসা, পুলিশ, বিআরটিএ, পরিবেশ অধিদপ্তর যাদের যা দায়িত্ব, তারা তা পালন করছে না। সবাই ব্যস্ত নতুন নতুন প্রকল্প নিতে। কারণ সেখানে আছে টাকা। দরদ দিয়ে যে বিষয়গুলো দেখভালের কথা, সেটা কেউ করছে না।
ঢাকা শহরে এত বেশি দুর্ঘটনার কী কী কারণ থাকতে পারে জানতে চাইলে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, এখানে যে শুধু গতির কারণে দুর্ঘটনা ঘটছে এমন নয়। রাস্তাঘাট ভাঙাচোরা। অল্প জায়গায় বেশি যানবাহন চলছে। আর অনেকেই আইনের তোয়াক্কা করছে না। ফলে দুর্ঘটনা ঘটছে। অনিয়ম আর দুর্নীতি এর জন্য প্রধানত দায়ী। কেউ দায়িত্ব নিয়ে শহরটাকে গোছানোর চেষ্টা করে না। সবাই চেষ্টা করে কীভাবে টাকা কামানো যায়। ফলে দিন দিন শহরটা বসবাসের অযোগ্য হয়ে উঠছে।
ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের সম্পাদক শাকিল আক্তার চৌধুরী বলেন, কোনো কোনো ক্ষেত্রে আমাদের আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নেই। ফলে যে যার মতো অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। একটা নির্মাণাধীন ভবনে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেটা কিন্তু আইনে বলা আছে, কিন্তু নেওয়া হচ্ছে না। ফলে যে যার মতো কাজ করছে। এখানে মূলত সমন্বিত একটা পরিকল্পনা দরকার। ঢাকা শহর দেখভালের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর একটা টাক্সফোর্স থাকলে তারা এটা দেখতে পারত। সবাই যে যার মতো কাজ করছে, কিন্তু মূল কাজটিই হচ্ছে না। ফলে সাধারণ মানুষকে জীবন দিয়ে এর মূল্য দিতে হচ্ছে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।