মূল্যস্ফীতি ৬.৫ শতাংশ নামিয়ে আনার লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জিং -সাবেক গভর্নর
মূল্যস্ফীতি ৬.৫ শতাংশ নামিয়ে আনার যে লক্ষ্যমাত্রা, তা বেশ চ্যালেঞ্জিং বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
গতকাল জুমুয়াবার ব্যাংক এশিয়া এবং উন্নয়ন সমন্বয়ে যৌথ উদ্যোগে আয়োজিত বাজেট প্রতিক্রিয়া অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
আতিউর রহমান বলেন, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৫ শতাংশ। এটা করা বেশ চ্যালেঞ্জিং হবে। এজন্য বাজেট ঘাটতি আরও কমিয়ে ব্যাংকিং খাত থেকে ঋণের পরিমাণ কমানোর বিকল্প নেই।
তিনি বলেন, বাজেটে সামাজিক খাতগুলোকে প্রত্যাশিত মাত্রায় ছাড় দেয়া হয়নি। শিক্ষার মানোন্নয়ন ও জনশক্তির দক্ষতা উন্নয়নের চাহিদা পূরণ করে এ খাতে আরও বাড়তি বরাদ্দ জরুরি বলে মনে করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেন, কালো টাকা সাদা করার ক্ষেত্রে ১৫ শতাংশ করারোপ করার প্রস্তাব গ্রহণযোগ্য হয়নি। এ নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠবে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।