মূল্যস্ফীতিতে সংকটে অর্থনীতি: জার্মানিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ধর্মঘট
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ মার্চ, ২০২৩ খ্রি:, ১৫ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ভেরদি ট্রেড ইউনিয়ন এবং রেলওয়ে ও পরিবহন ইউনিয়ন ইভিজির ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘটে ইউরোপের দেশ জার্মানি স্থবির হয়ে পড়েছে। এটিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় শ্রমিক ধর্মঘট বলা হচ্ছে।
গত সোমবার (২৭ মার্চ) সকালে জার্মানিজুড়ে বিমানবন্দর এবং বাস ও ট্রেন স্টেশনগুলো থেকে কোনও যান চলাচল না করায় লাখো যাত্রী ও ভ্রমণকারী সমস্যায় পড়ে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ধর্মঘটের কারণে জার্মানির দুটি বৃহত্তম বিমানবন্দর মিউনিখ ও ফ্রাঙ্কফুর্ট ফ্লাইট স্থগিত করে আর জার্মানির ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ডয়েচে বান দূরবর্তী ট্রেন পরিষেবাগুলো বাতিল করে।
খাদ্য ও জ্বালানির উচ্চ মূল্যের কারণে জীবনযাত্রার মান ধরে রাখা কঠিন হয়ে পড়ায় কয়েক মাস ধরে ইউরোপের বড় অর্থনীতিগুলোর শিল্পক্ষেত্রে দেখা দেওয়া অস্থিরতার সর্বশেষ নজির এটি।
ভেরদি ইউনিয়ন জার্মানির সরকারি খাতের প্রায় ২৫ লাখ কর্মীর পক্ষ হয়ে মজুরি বৃদ্ধির আন্দোলনে মধ্যস্থতা করছে। এদের মধ্যে সরকারি গণপরিবহন ও বিমানবন্দরগুলোও রয়েছে। আর রেলওয়ে ও পরিবহন ইউনিয়ন ইভিজি বাস কোম্পানিগুলো ও ডয়েচে বানের প্রায় ২ লাখ ৩০ হাজার কর্মীর পক্ষ হয়ে মধ্যস্থতা করছে।
ভেরদি শ্রমিক ইউনিয়নের প্রধান ফ্রাঙ্ক ভ্যানেকা এই ধর্মঘটের বিষয়ে বলেছে, শ্রমিকদের এই আন্দোলন উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে লাখ লাখ শ্রমিকের বেঁচে থাকার চেষ্টার অংশ।
ইভিজির চেয়ারম্যান মার্টিন বুরকাট স্থানীয় একটি সংবাদপত্রকে বলেছেন, নিয়োগকর্তারা এখনও কোনও কার্যকর প্রস্তাব দেননি। আসন্ন ইস্টারের ছুটির দিনগুলোসহ যেকোনও সময় আরও বড় ধর্মঘট হতে পারে।
উল্লেখ্য, জার্মানিতে ভোক্তা মূল্য ফেব্রুয়ারিতে যা প্রত্যাশা করা হয়েছিল তার চেয়েও বেশি বেড়ে যায়। এ সময় আগের বছরের একই সময়ের তুলনায় ৯.৩ শতাংশ মূল্য বৃদ্ধি ঘটে। ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে সুদের হার বাড়িয়ে এসব খরচের চাপ সামাল দেওয়ার চেষ্টা করে চলেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ব সন্ত্রাসী নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতবিক্ষত পরগাছা ইসরায়েল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে ইরান যুদ্ধের শেষ চাইছে মার্কিন জ্বালানি সচিব
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানে ধরা পড়লো ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক, গ্রেফতার ২০
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ দখলে ড্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ ‘না’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান যুদ্ধে স্থলসেনা মোতায়েন করছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে যুক্তরাষ্ট্রের ৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, বাগদাদ দূতাবাসে হামলা
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিবেশীদের লক্ষ্যবস্তু না করার অনুরোধ হামাসের, মার্কিন কূটনীতিক ধরিয়ে দিলে পুরস্কার দেবে ইরানপন্থী গোষ্ঠী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধ্বংস, উচ্ছেদ ও বিভাজন: গাজার রণকৌশল এবার লেবাননে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিলাওয়ার অগ্ন্যুৎপাত: বেড়েছে কম্পন, রেড অ্যালার্ট জারি
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের সামরিক যান ধ্বংস করার পূর্বমুহুর্তে যোদ্ধাদের তোলা দৃশ্য।
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে, যুক্তরাষ্ট্রকে জানালো ইসরায়েল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)