শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

মু’মিনের নিয়ত তার আমল থেকে উত্তম

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, রাত ২:৩২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৫২
মু’মিনের নিয়ত তার আমল থেকে উত্তম

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করা হয়েছে, “মু’মিনের নিয়ত তার আমল থেকে উত্তম। (বুখারী শরীফ)
কোন মু’মিন ব্যক্তি কোন নেক নিয়ত করলো, করার জন্য কোশেশও করলো কিন্তু নিয়ত অনুযায়ী আমলটা পুরা করতে পারলো না। মহান আল্লাহ পাক তিনি ঐ মু’মিন ব্যক্তিকে উনার নিয়ত অনুযায়ী নেকী দান করবেন, উত্তম বদলা দান করবেন। সুবহানাল্লাহ! যেমন, এক ব্যক্তি তিনি নিয়ত করলেন, উনার ছেলেটাকে সম্মানিত কুরআন শরীফ উনার হাফিয বানাবেন। কয়েক বছর হওয়ার পর ছেলেটাকে মাদরাসায় ভর্তি করালেন হাফিয হওয়ার জন্য। ছেলেটা কয়েক পারা হেফ্জ করলো। পরবর্তীতে ছেলেটা ইন্তেকাল করলো। মহান আল্লাহ পাক তিনি কবরে ঐ ছেলেটাকে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের মাধ্যমে হাফিয বানাবেন। কিয়ামতের মাঠে ঐ ছেলেটা সম্মানিত কুরআন শরীফ উনার হাফিয হয়ে উঠবেন। সুবহানাল্লাহ! আর ছেলেটার বাবাও খালিছভাবে নিয়ত করার কারণে ছেলেকে হাফিয বানানোর ফযীলত লাভ করবেন। সুবহানাল্লাহ!
কিতাবে উল্লেখ করা হয়, একজন দরবেশ ব্যক্তি উনার পরিবার নিয়ে এক এলাকায় থাকতেন। কিছুদিন পর ঐ এলাকায় দূর্ভিক্ষ দেখা দিল। লোকজন ঐ এলাকা ছেড়ে চলে যেতে থাকলেন। দরবেশ ব্যক্তি তিনিও উনার পরিবার নিয়ে অন্য এলাকায় চলে যাচ্ছিলেন। চলার পথে তিনি একটি বালুর পাহাড় দেখতে পেলেন। তিনি মনে মনে বললেন, আমার যদি এই বালুর পাহাড় পরিমান খাদ্যশস্য থাকতো, আমি এই এলাকার সবার মাঝে বিলিয়ে দিতাম, সবার অভাব দূর হয়ে যেতো। তাহলে কেউ এই এলাকা ছেড়ে চলে যেতো না। তিনি মনে মনে এই নিয়ত করে চলে গেলেন। ঐ যামানার যিনি সম্মানিত হযরত নবী আলাইহিস সালাম ছিলেন উনাকে মহান আল্লাহ পাক তিনি সম্মানিত ওহী মুবারক করলেন যে, আপনি ঐ দরবেশ ব্যক্তিকে জানিয়ে দিন, তিনি যে বালুর পাহাড় দেখে খালিছভাবে নিয়ত করেছিলেন, মহান আল্লাহ পাক তিনি সেই নেক নিয়ত কবুল করেছেন এবং উনাকে বালুর পাহাড় পরিমাণ খাদ্যশস্য দান করার ফযিলত দান করবেন। সুবহানাল্লাহ! হযরত নবী আলাইহিস সালাম তিনি সেটা জানিয়ে দিলেন। যামানার মহান মুজাদ্দিদ, সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি মুসলমানদের যে আদেশ মুবারক ও নিষেধ মুবারক করছেন, সে বিষয়গুলো জানতে হবে, জেনে খালিছভাবে নিয়ত করে কোশেশ করা প্রত্যেক মুসলমানদের জন্য অত্যন্ত জরুরী এবং বেমেছাল ফযীলত হাছিলের কারণ হবে। সুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)

-আহমদ ফাতেমা আক্তার।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে