শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

মুসলমানদের জন্য ফরয বিষয় ছাড়াও আরও যে ফরয রয়েছে

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, রাত ২:১০ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১০:৫১
মুসলমানদের জন্য ফরয বিষয় ছাড়াও আরও যে ফরয রয়েছে


সম্মানিত দ্বীন ইসলাম সম্পর্কে সাধারণ মানুষকে সাধারণভাবে ইলিম দেয়ার জন্য ১৩০ ফরযের বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে উল্লেখিত ফরয বিষয়সমূহ ছাড়াও আরো অনেক ফরয রয়েছে।
উক্ত ১৩০ ফরযসমূহ হচ্ছে মুসলমানের পাঁচ রুকনে ৫ ফরয, চার কুরসীতে ৪ ফরয, চার মাযহাবে ৪ ফরয, পাঁচ ওয়াক্ত নামাযে ৫ ফরয, পাঁচ ওয়াক্ত নামাযের সতের রাকায়াতে ১৭ ফরয, ঈমানের ৭ ফরয, পাঁচ কলেমায় ৫ ফরয, উযূতে ৪ ফরয, গোসলে ৩ ফরয, তায়াম্মুমে ৩ ফরয, নামাযের পূর্বে আরকানে ৬ ফরয, নামাযের ভিতর আহকামে ৭ ফরয, ত্রিশ রোযায় ৩০ ফরয এবং ত্রিশ রোযার নিয়তে ত্রিশ ফরয; এই হলো মোট ১৩০ ফরয।


উক্ত ফরযসমূহের বিস্তারিত বর্ণনা উল্লেখ করা হলো-


 মুসলমানের পাঁচ রোকনে ৫ ফরয:
১। কালিমা শরীফ।
২। নামায।
৩। যাকাত।
৪। হজ্জ।
৫। রোযা।


 চার কুরসীতে ৪ ফরয:
১। সাইয়্যিদুনা হযরত আবদে মানাফ আলাইহিস সালাম উনার আওলাদ সাইয়্যিদুনা হযরত হাশিম আলাইহিস সালাম।
২। সাইয়্যিদুনা হযরত হাশিম আলাইহিস সালাম উনার আওলাদ সাইয়্যিদুনা হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম।
৩। সাইয়্যিদুনা হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম উনার আওলাদ সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম।
৪। সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত আওলাদ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


 চার মাযহাবে ৪ ফরয:
১। হানাফী মাযহাব।
২। মালেকী মাযহাব।
৩। শাফিয়ী মাযহাব।
৪। হাম্বলী মাযহাব।


 পাঁচ ওয়াক্ত নামাযের নিয়তে ৫ ফরয:
১। মাগরিব।
২। ইশা।
৩। ফজর।
৪। যোহর।
৫। আছর।


 পাঁচ ওয়াক্ত নামাযের সতের রাকায়াতে ১৭ ফরয:
১। ফজরের ২ রাকায়াত।
২। যুহরের ৪ রাকায়াত।
৩। আছরের ৪ রাকায়াত।
৪। মাগরিবের ৩ রাকায়াত।
৫। ইশার ৪ রাকায়াত।


 ঈমানের ৭ ফরয:
১। মহান আল্লাহ পাক উনার উপর ঈমান আনা।
২। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর ঈমান আনা।
৩। হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের উপর ঈমান আনা।
৪। মহান আল্লাহ পাক উনার কিতাবসমূহের উপর ঈমান আনা।
৫। তাকদীরের উপর ঈমান আনা।
৬। মৃত্যুর পর পুনর্জীবিত হওয়ার উপর ঈমান আনা।
৭। ক্বিয়ামত দিবসের উপর ঈমান আনা।


 ওযুতে ৪ ফরয:
১। সমস্ত মুখমন্ডল ধৌত করা।
২। উভয় হাত কনুইসহ ধৌত করা।
৩। মাথার এক-চতুর্থাংশ মাসেহ করা।
৪। উভয় পায়ের গিরাসহ ধৌত করা।


 গোসলে ৩ ফরয:
১। কুলি করা।
২। নাকের ছিদ্রের ভিতরে পানি পৌঁছানো।
৩। সমস্ত শরীর উত্তমরূপে ধৌত করা।


 পাঁচ কালিমায় ৫ ফরয:
১। কালিমায়ে তইয়িবা।
২। কালিমায়ে শাহাদাত।
৩। কালিমায়ে তামজীদ।
৪। কালিমায়ে তাওহীদ।
৫। কালিমায়ে রদ্দে কুফর।


 তায়াম্মুমে ৩ ফরয:
১। নিয়ত করা।
২। সমস্ত মুখমন্ডল মাসেহ করা।
৩। উভয় হাতের কনুই পর্যন্ত মাসেহ করা।


 নামাযের পূর্বে আহকাম ৭ ফরয:
১। শরীর পাক।
২। কাপড় পাক।
৩। জায়গা পাক।
৪। সতর ঢাকা।
৫। নামাযের ওয়াক্ত হওয়া।
৬। ক্বিবলামুখী হওয়া।
৭। নিয়ত করা।


 নামাযের ভিতর ৬ ফরয:
১। তাকবীরে তাহরীমা বাঁধা।
২। ক্বিয়াম করা অর্থাৎ দাঁড়িয়ে নামায পড়া।
৩। নামাযের ভিতর কিরাআত পাঠ করা।
৪। রুকূতে যাওয়া।
৫। সিজদা করা।
৬। আখেরী বৈঠক করা।


 ত্রিশ রোযায় ৬০ ফরয:
১। ত্রিশ রোযায় ৩০ ফরয।
২। ত্রিশ রোযার নিয়তে ৩০ ফরয।
এই হচ্ছে মোট ১৩০ ফরয।
উপরে উল্লেখিত ফরয বিষয়সমূহ ছাড়াও আরো অনেক ফরয রয়েছে। যেমন পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করা ফরয, উনাদের খিদমত করা ফরয। পর্দা করা ফরয। হালাল কামাই করা ফরয। দাড়ি রাখা ফরয। ক্বলবী যিকির করা ফরয। ইলিম অর্জন করা ফরয। ইলমে ফিক্বাহ ও ইলমে তাছাওউফ অর্জন করা ফরয। ইখলাছ অর্জন করা ফরয। রিয়া, অহংকার, মিথ্যা, গীবত ইত্যাদি বদস্বভাবগুলো দূর করা ফরয। ইহুদী-নাছারা, কাফির-মুশরিকদের কৃষ্টি-কালচার নিয়ম-নীতি, গ্রহণ ও পালন করা থেকে বেঁচে থাকা ফরয। উলামায়ে সূ ও মুনাফিকদের বিভ্রান্তি থেকে বেঁচে থাকাও ফরয। এমনিভাবে আরো অনেক ফরয রয়েছে।
কাজেই হযরত ইমাম-মুজতাহিদ ও ফক্বীহগণ যে সকল বিষয় ফরয হিসেবে বর্ণনা করেছেন তা মু’মিন মুসলমান, জিন-ইনসান, পুরুষ-মহিলা, ছেলে-মেয়ে সকলের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ এবং অপরিহার্যরূপে পালনীয়। এ সকল ফরয বিষয় যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার প্রতি এবং উনার মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি আক্বীদা ও হুসনেযন বা সুধারণার সাথে সম্পর্কযুক্ত। একইভাবে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম এবং হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের প্রতি আক্বীদা ও হুসনেযন বা সুধারণার সাথে সম্পর্কযুক্ত।
-০-

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে