ভারতে মুসলিমবিদ্বেষ:
মুসলমানদের ছবিতে আসামের মুখ্যমন্ত্রীর ‘গুলি’, কংগ্রেস বলছে-‘গণহত্যার ডাক’
, ২১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ তাসি, ১৩৯৩ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আসামের মুখ্যমন্ত্রী হিমন্তকে নিয়ে একটি প্রামাণ্যচিত্রকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। প্রামাণ্যচিত্রে দেখা যায়, হিমন্ত দু’জন মুসলমান ব্যক্তির ছবির দিকে বন্দুক তাক করে গুলি করছে। এই প্রামাণ্যচিত্রকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, এটি সরাসরি ‘গণহত্যার ডাক।’
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রামাণ্যচিত্রটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আসাম বিজেপির অফিশিয়াল পেজ থেকে পোস্ট করা হয়। পরে বিতর্কের ঝড় উঠলে সেটি মুছে ফেলা হয়। প্রামাণ্যচিত্রে দেখা যায়, আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতির একটি ছবি, যেখানে তাকে টুপি পরা অবস্থায় দেখানো হয়েছে, এবং আরেক মুসলিম ব্যক্তির একটি ফ্রেম করা ছবি। এই দুই ছবির দিকেই গুলি চালাতে দেখা যায় হিমন্তকে। যে দেয়ালে ছবিগুলো টাঙানো ছিলো, সেখানে লেখা ছিলো, “কোনো দয়া নয়।” প্রামাণ্যচিত্রের ক্যাপশনে লেখা ছিলো- ‘চড়রহঃ নষধহশ ংযড়ঃ.’
এই প্রামাণ্যচিত্রটির সমালোচনা করে কংগ্রেসের সাধারণ সম্পাদক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘এটি স্পষ্টতই গণহত্যার ডাক। এই ফ্যাসিস্ট শাসনব্যবস্থা কয়েক দশক ধরে এমন স্বপ্নই লালন করে এসেছে।’ সে আরও বলেছে, ‘এটিকে কোনো সাধারণ ট্রোল প্রামাণ্যচিত্র বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এই বিষ ছড়ানো হচ্ছে ক্ষমতার একেবারে শীর্ষ থেকে। এর পরিণতি হওয়া উচিত।’ এ বিষয়ে বিচার বিভাগের হস্তক্ষেপও দাবি করে সে।
কংগ্রেসের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকেও কড়া ভাষায় নিন্দা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘বিজেপির আসাম প্রদেশের অফিশিয়াল হ্যান্ডল থেকে এমন একটি প্রামাণ্যচিত্র পোস্ট করা হয়েছে, যেখানে মুসলমানদের লক্ষ্য করে ‘পয়েন্ট-ব্ল্যাঙ্ক’ হত্যাকে মহিমান্বিত করা হচ্ছে বলে মনে হয়। এটি অত্যন্ত ঘৃণ্য ও আতঙ্কজনক। একে কোনো বিচ্ছিন্ন ট্রোল কনটেন্ট বলে উড়িয়ে দেওয়া যায় না। এটি গণবিদ্বেষ ও গণহত্যার আহ্বানের শামিল।’
তৃণমূল কংগ্রেসও এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই পোস্ট ভারতীয় রাজনীতিকে নামিয়ে এনেছে ‘প্রদর্শনমূলক রক্তপিপাসা, স্বাভাবিক করে তোলা ঘৃণা এবং টেলিভিশনে সম্প্রচারিত মুসলিমদের অমানবিকীকরণের’ পর্যায়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












