রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
ইলমে তাছাওউফ

মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (১৫)

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, রাত ২:২৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৫৬
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (১৫)
(পূর্ব প্রকাশিতের পর)
মূলতঃ আবহমানকাল হতে যারা খাছ ও খাঁটি ওলীআল্লাহ হয়েছেন, উনারা সকলেই স্ব-স্ব শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার আদেশ ও নিষেধের প্রতি পূর্ণ আনুগত্যশীল ছিলেন। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ইজাযত না পাওয়া পর্যন্ত শায়েখ উনার খানকা শরীফ হতে উনারা প্রস্থান করতেন না। এমনকি এক্ষেত্রে যদিও শরীয়তের কোন গুরুত্বপূর্ণ আমল ব্যহত হতো তথাপিও সেই সকল ব্যক্তিগণ উনারা উনাদের শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত মুবারককেই প্রাধান্য দিয়ে তথায় অবস্থান করতেন।
এ প্রসঙ্গে আফদ্বালুল আউলিয়া, ইমামে রব্বানী, ক্বাইয়ূমে আউওয়াল সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার একটি মশহূর ওয়াক্বিয়া বিশেষভাবে উল্লেখযোগ্য। সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার আগমন সম্পর্কে পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে, সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন খাতামুন নাবিইয়ীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘হিজরী সনের একাদশ শতাব্দীর প্রথমে মহান আল্লাহ পাক তিনি এমন এক ব্যক্তিকে পাঠাবেন যিনি একটি বৃহৎ নূর। উনার নাম মুবারক হবে আমার নাম মুবারকের অনুরূপ। দুই অত্যাচারী শাসকের মধ্যবর্তী সময়ে তিনি আর্বিভূত হবেন এবং উনার শাফায়াতে অসংখ্য লোক জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ!
মাত্র ১৭ বছর বয়সে তিনি জাহিরী ইলিমের সকল শাখায় বুৎপত্তি হাছিল করেন। সর্বপ্রথম স্বীয় বুযূর্গ পিতা এবং অতি উচু স্তরের ওলীআল্লাহ হযরত শায়েখ আব্দুল আহাদ রহমতুল্লাহি আলাইহি উনার কাছেই তিনি তাছাওউফের তা’লীম নেন এবং অতি অল্প সময়েই কামালত হাছিল করেন। তিনি একে একে ১৭টি সিলসিলা হতে খিলাফত লাভ করেন। কিন্তু এরপরও উনার বিদগ্ধচিত্ত যেন প্রশান্তি লাভ করতে পারছিল না। তিনি আরো অধিকতর নৈকট্য বিশেষতঃ নকশবন্দীয়া ত্বরীকার নিসবত মুবারক লাভের জন্য অতীব আগ্রহী ছিলেন। কিন্তু সে সময়ে ভারত উপমহাদেশে নকশবন্দীয়া ত্বরীকার প্রচার-প্রসার তেমন ছিল না। নকশবন্দীয়া ত্বরীকার কোন বুযূর্গের সন্ধানও তখন মিলত না। নকশবন্দীয়া ত্বরীকার ইমাম ছিলেন মুজাদ্দিদে যামান হযরত খাজা বাহাউদ্দীন নক্শ্বন্দ বুখারী রহমতুল্লাহি আলাইহি। তিনি হযরত বাকীবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনাকে জানালেন, হযরত খাজা আমাকাঙ্গী রহমতুল্লাহি আলাইহি উনার থেকে নিয়ামত হাছিল করতঃ হিন্দুস্থানে গিয়ে হিদায়েতের কাজে আত্মনিয়োগ করতে। নির্দেশ মুবারক মুতাবিক হযরত বাকীবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি খাজা আমাকাঙ্গী রহমতুল্লাহি আলাইহি উনার কাছ থেকে নিয়ামত হাছিল করলেন। অতঃপর হযরত খাজা আমাকাঙ্গী রহমতুল্লাহি আলাইহি হযরত বাকীবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনাকে হিন্দুস্থানে গিয়ে নকশবন্দীয়া ত্বরীকা প্রচার-প্রসারের কথা বললেন। এই প্রধান দায়িত্ব পালনে তিনি আযীযী ইনকেছারী পেশ করলেন। হযরত খাজা আমাকাঙ্গী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, সেখানে আপনার নিকট এমন এক ব্যক্তিত্ব্যের প্রকাশ ঘটবে যার উছীলায় এই ত্বরীকাকে মহান আল্লাহ পাক তিনি সারা বিশ্বে ছড়িয়ে দিবেন।
হযরত আমাকাঙ্গী রহমতুল্লাহি আলাইহি উনার এই দোআ মুবারক নিয়ে হযরত বাকীবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি যথা সময়ে দিল্লীতে হাজির হলেন। এদিকে হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি তখন পবিত্র হজ্জ সম্পাদনের জন্য সিরহিন্দ শরীফ থেকে রওয়ানা হয়ে দিল্লীতে পৌঁছলেন। দিল্লীতে উনার একজন পীর ভাই হযরত হাসান কাশ্মীরী রহমতুল্লাহি আলাইহি উনার সাথে সাক্ষাত হলে তিনি জানালেন, আমরা দীর্ঘ দিন ধরে যে নকশবন্দীয়া ত্বরীকার নিয়ামত হাছিলের জন্য একজনকে খুঁজতেছিলাম। সেই নকশবন্দীয়া ত্বরীকার একজন বুযূর্গ ব্যক্তি পাওয়া গেছে। এখন তিনি এই দিল্লী শহরেই আছেন। উনার নাম হযরত খাজা বাকীবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি। উনার এক ফয়েজ-তাওয়াজ্জুহ মঞ্জিলে মকছূদে পৌঁছিয়ে দেয়। একথা শুনে হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি বললেন, “আমিতো এখন হজ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়েছি।” এখানে দেরী করলে তো আমার হজ্জের সময় অতিবাহিত হয়ে যাবে। হযরত হাসান কাশ্মীরী রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনি তাহলে কেবল একটু দেখা করেই আসেন। এতে সম্মত হয়ে তিনি হযরত বাকীবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনার ছোহবত মুবারকে হাজির হলেন। উনাকে দেখামাত্রই হযরত বাকীবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি বুঝতে পারলেন, ইনিই সেই ব্যক্তিত্ব যার উদ্দেশ্যে তিনি দিল্লীতে এসেছেন। কিন্তু তিনি মুখে শুধু এতটুকুই জিজ্ঞাসা করলেন, আপনি কি উদ্দেশ্যে দিল্লীতে এসেছেন? উত্তরের অপেক্ষা না করে আবার বললেন, আপনি তো হজ্জের উদ্দেশ্যে রওয়ানা করেছেন। তবে আপাততঃ এখানেই কিছুদিন অবস্থান করুন। হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি এমনিতেই হযরত খাজা বাকীবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনার কামালিয়াতের প্রশংসা শুনে উনার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন, কাজেই উনার এ প্রস্তাব তিনি একান্ত আনন্দের সাথে গ্রহণ করলেন এবং উনার ছোহবত মুবারকে থেকে নকশবন্দীয়া ত্বরীকার ফায়িজ-তাওয়াজ্জুুহ ও বরকত হাছিল করতে লাগলেন এবং মাত্র আড়াই মাসেই তিনি কামালিয়াত হাছিল করতঃ বিশেষভাবে খিলাফত প্রাপ্ত হন এবং উনার বিখ্যাত তাজদীদের কাজে ব্যাপৃত হন।
উল্লেখ্য স্বীয় শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার আদেশ মুবারক পালনের কারণেই উনার পক্ষে হজ্জ পালন বা কা’বা শরীফ তাওয়াফ করা সম্ভব হয়নি। কারণ প্রথমতঃ হজ্জের সময় অতিবাহিত হয়ে গিয়েছিলো। দ্বিতীয়তঃ উনার টাকা পয়সাও খরচ হয়ে গিয়েছিল। যার জন্য উনার পক্ষে সে বৎসর হজ্জ করা সম্ভব হয়নি, পরবর্তীতে উনার আর হজ্জ ফরয হয়নি। যার কারণে উনার জীবনে পবিত্র মক্কা শরীফে গিয়ে হজ্জ সম্পাদন করা সম্ভব হয়নি। কিন্তু যেহেতু তিনি হজ্জ করার ক্ষেত্রে নিজ শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার মতকে স্বীয় মতের উপর প্রাধান্য দিয়েছিলেন যার ফলশ্রুতিতে মহান আল্লাহ পাক তিনি উনাকে এত বড় মর্যাদা দান করলেন যে, পরবর্তীতে স্বয়ং পবিত্র কা’বা শরীফকে সিরহিন্দ শরীফে পাঠালেন উনার যিয়ারত লাভের জন্য। অর্থাৎ তিনি কা’বা শরীফ যিয়ারতের পরিবর্তে কা’বা শরীফকেই উনার যিয়ারত করিয়ে মহান আল্লাহ পাক তিনি উনাকে মুহীব থেকে মাহবূব করে দিলেন। সুবহানাল্লাহ! (অসমাপ্ত)

-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ মিনিট আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১০ মিনিট আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১১ মিনিট আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২১ মিনিট আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে