ঘটনা থেকে শিক্ষা
মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে
, ২৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
হযরত খাজা সাইয়্যিদ আব্দুল্লাহ আকবরাবাদী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শায়েখ হযরত আদম বিন নূরী রহমতুল্লাহি আলাইহি উনার দরবার শরীফে পৌঁছে লক্ষ্য করলাম যে, হযরত শায়েখ রহমতুল্লাহি আলাইহি উনার মুরীদ সকল উনার বাড়ির যাবতীয় কাজ নিজেদের মধ্যে বণ্টন করে নিয়েছেন। কোন একটি কাজও ফেলে রাখা হয়নি। সুতরাং বেশ কিছুদিন আমাকে অপেক্ষা করতে হলো।
অবশেষে একদিন লক্ষ্য করলাম যে, বন-জঙ্গল থেকে কাঠ আনার দায়িত্বে যারা নিয়োজিত, তারা দৈহিকভাবে অত্যন্ত দুর্বল ও জীর্ণ-শীর্ণ। এ দায়িত্ব পালন করা তাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। আর আমি যেহেতু সুস্বাস্থ্যের অধিকারী, যুবক। তাই এ কাজটি নিজের কাঁধে তুলে নিলাম। প্রতিদিন দুই বোঝা কাঠ মাথায় করে আনতে লাগলাম। কিন্তু হযরত শায়েখ রহমতুল্লাহি আলাইহি উনার কাছাকাছি বসে কোন খিদমত করার সুযোগ হচ্ছিল না। কিছুদিন পর একবার হযরত শায়েখ রহমতুল্লাহি আলাইহি নদীর ঘাটে গোসল করতে যান। উনার শরীর মুবারক কাপড় দ্বারা আবৃত ছিল। আর গোসলের উক্ত স্থানটিও ছিল পরিবেষ্টিত বা ঘেরা। কেননা উন্মুক্ত শরীরে এবং খোলামেলা ভাবে গোসল করা পবিত্র সুন্নাত মুবারকের খিলাফ। আর পবিত্র সুন্নাত মুবারকের খিলাফ আমল করা হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের স্বভাব বিরোধী কাজ। যা উনার মত মহান ব্যক্তিত্বের ক্ষেত্রে কল্পনাও করা অন্যায়।
মুলত সর্বক্ষেত্রেই হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের সম্পর্কে বিশুদ্ধ আক্বীদা পোষণ করা কর্তব্য। কেননা উনাদের শান মুবারকে কুধারণা পোষণ করা, উনাদের ছিদ্রান্বেষণ করা হালাকী বা ধ্বংসের কারণ। মুরীদগণ হযরত শায়েখ রহমতুল্লাহি আলাইহি উনার শরীর মুবারক ডলে ময়লা পরিষ্কার করতে শুরু করলো। আমি তাদের সাথে শামিল হলাম এবং অন্য সবার তুলনায় আমার খিদমতই উত্তম বলে বিবেচিত হলো। ফলে হযরত শায়েখ রহমতুল্লাহি আলাইহি তখনই আমার প্রতি বিশেষ দৃষ্টি (ফয়েজ) মুবারক দান করলেন। এক দৃষ্টিতেই আমার মধ্যে তোলপাড় শুরু হলো। আমি সেই নদীর মধ্যেই বেহুঁশ হয়ে পড়ে গেলাম। সাথীরা আমাকে মৃতের মত ধরে হযরত শায়েখ রহমতুল্লাহি আলাইহি উনার বাড়ি পর্যন্ত নিয়ে আসলো। ছয় মাস পর পুনরায় নদীর ঘাটে হযরত শায়েখ রহমতুল্লাহি আলাইহি উনার শরীর মুবারক পরিষ্কার করার সময় তিনি সস্নেহে আমার কুশল জানতে চাইলেন। উনার এ বিশেষ দৃষ্টিপাতে (ফয়েজ-তাওয়াজ্জুহ) এবারও আমি সংজ্ঞা হারালাম।
উল্লেখ্য যে, আমার যা কিছু অর্জন হয়েছে তা আমার শায়েখ বা মুর্শিদ ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি উনার এই দৃষ্টি তথা ফয়েয-তাওয়াজ্জুহ মুবারকের অবদান, যা পরপর দু’বার হযরত শায়েখ রহমতুল্লাহি আলাইহি আমাকে দান করেছেন। (আনফাসুল আরিফীন/৫৪)
আফদ্বালুল আউলিয়া, মাহবুবে সুবহানী, ইমামে রববানী হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, রাজা-বাদশাহদের মজলিসের সভাপতিত্বের চেয়ে হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের পবিত্রতম দরবার শরীফের ঝাড়ুদার হওয়াই উত্তম। সুবহানাল্লাহ! (মাকতুবাত শরীফ)
-আল্লামা আবূ খুবাইব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (১)
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইহুদী ও মূর্তিপূজারী মুশরিকরা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি অকৃত্রিম মুহব্বতই উসমানীয়দের বিজয় রহস্য
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সকল কাফিররাই মুসলমানদের প্রকাশ্য শত্রু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত কিতাব পবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬,৬৬৬। আর এ মতটি বহুল প্রচলিত, মশহূর ও গ্রহণযোগ্য (৫)
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোট, নির্বাচন, পদপ্রার্থী হওয়া ইত্যাদি কোনটিই জায়িয নেই
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












