মুবারক হো- মহাসম্মানিত ও মহাপবিত্র ৯ই জুমাদাল ঊলা শরীফ! বাবুল ইলম, কুতুবুল আলম, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিত বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
গোটা উম্মাহ ও মুসলিম বিশ্বের সব সরকার ও প্রত্যেক মুসলমানের উচিত- যথাযথ ভাবমর্যাদা ও ভাবধারার সাথে এ সুমহান দিবস পালন করা।
, ০৯ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ সাদিস ১৩৯১ শামসী সন , ২৪ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৮ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
দিনের শুরুটা হয় সূর্যের আলো দ্বারা। রাতের শুরুটা হয় চাঁদ উঠার দ্বারা। চাঁদ ও সূর্য উভয়ের অবস্থানই আসমানে। আসমান থেকেই বৃষ্টি হয়। কি পার্থিব জীবনে? কী মানবীয় জীবনে আসমানের গুরুত্ব অত্যাধিক। আসমান ছাড়া জীবন অকল্পনীয়। সাত আসমানের উপরই মহান আল্লাহ পাক উনার আরশে আযীম শরীফ, কুরসী, লওহো-কলম।
এই যে পৃথিবীতে বেঁচে থাকার সংগ্রামে মানুষ এতো হন্য, জীবিকার সন্ধানে এতো ব্যস্ত; এসব ফায়সালা আসমানে হয়। আসমানী কিতাবই মানুষের জীবনের মূল চালিকা শক্তি। আসমান পৃথিবী থেকে উর্ধ্বমূখী।
সঙ্গতকারণেই মানুষের বিশেষত: মুসলমান মাত্রই জীবন-চেতনা উর্ধ্বমূখী হওয়া উচিৎ। মুসলমানদের পাঁচ ওয়াক্ত নামাজের পর মুনাজাত, তথা মুনাজাত মাত্রই দু’হাতকে ঊর্ধ্বমুখী তথা আসমানমুখী করতে হয়। এতে প্রতিভাত হয় আসমান মুখী হওয়াই মুসলমানদের প্রবৃত্তি ও প্রকৃতি। মুসলমানদের সব ফায়সালা আসমানে হয়। মুসলমান তাই সবার আগে আসমানী তথ্য নিবে। পবিত্র কুরআন শরীফ, পবিত্র সুন্নাহ শরীফ উনাদের উভয়েই আসমানী। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- “প্রত্যেক যামানায় ৭ জন কুতুবুল আলম উনারা থাকবেন। উনাদের উসীলায় মানুষ রিযিক পাবে, বৃষ্টি পাবে। অর্থাৎ উনাদের উসীলায়ই মানুষ পৃথিবীতে বেঁচে থাকার সব কিছু পাবে। কাজেই কি পার্থিব কী পারলৌকিক সবকিছুর জন্যই মহিমান্বিত ৭ জন হযরত কুতুবুল আলম উনাদের মোহতাজ হওয়া যুগের মানুষের তথা মাখলুকের ফরয-ওয়াজিব কর্তব্য।
বলাবাহুল্য, বেমেছাল এসব তথ্য খুব কম লোকই জানেন। অথচ বর্তমান যুগকে বলা হচ্ছে অবাধ তথ্য প্রবাহের যুগ। লেখাবাহুল্য, সবারই ইতোমধ্যে ধারণা হয়েছে তথ্যই সম্পদ। সবারই উপলব্ধি এসেছে- তথ্যই প্রয়োজনীয়। কিন্তু খুব কম সংখ্যকই হাছিল করতে পেরেছে তথ্যের তথ্য। অর্থাৎ কোনটি তথ্য। আর কোনটি তথ্য নয়। কোনটি খুবই প্রয়োজনীয় তথ্য। আর কোনটি খুবই ক্ষতিকর তথ্য।
অথচ ‘তথ্যানুসন্ধান’ শব্দটি যে প্রচলিত নেই, তা নয়; কিন্তু তার পরিধি ও পরিম-লটা এবং বিশেষতঃ পরিমাপটা; কোনটা সত্যিকারের সবচেয়ে প্রয়োজনীয় ও সর্বশ্রেষ্ঠ- তাই তো কথিত তথ্যাভিজ্ঞমহলই অবগত নয়।
মূলত, তথ্য সংস্থা, তথ্য আইন, তথ্য উৎস ও তথ্য সংশ্লিষ্ট সবাই ইহুদী ভাবধারার, ছকের ও নির্দেশনা তথা গোলকের বাইরে কাজ করতে পারছে না ও করছে না। অর্থাৎ সব তথ্যই নিয়ন্ত্রিত ও প্রভাবিত এবং পরিচালিত করছে ইহুদী।
খুবই দুঃখের সাথে বলতে হয়, কাফির বিশ্বের পাশাপাশি মুসলমানরাও আজ সারাবিশ্বে লিঙ্কনবাদ, পূঁজিবাদ, মার্কসবাদ, লেলিনবাদ তথা ডারউইন থেকে স্টিফেন হকিং বিবৃত ডাহা ভুল ও মিথ্যা তথ্যগুলো পর্যন্ত লুফে নেয়। রপ্ত করে। আওড়ায়। নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ!
কিন্তু অনেক মুসলমানই জানেনা হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার তারিখ কোন কোন দিন?
যেমন জানেনা আজ সুমহান ৯ই জুমাদাল ঊলা শরীফ আখাছ্ছুুল খাছ আওলাদে রসূল, কুতুবুল আলম, নকশায়ে যুন নূরাইন আলাইহিস সালাম, সাইয়্যিদুনা হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম- যিনি সম্মানিত হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্যতম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার দিন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
যিনি আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার এবং ত্বহিরা, ত্বইয়্যিবা, ক্বায়িম-মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন আলাইহাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনারও শাহদামাদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
সর্বোপরি যিনি উম্মু আবীহা ক্বায়িম-মাক্বামে হযরত যাহরা আলাইহাস সালাম, হযরত শাহযাদীয়ে ছানী আলাইহাস সালাম উনার খিদমত মুবারকে নিয়োজিত উনার জাওযুল মুকাররম তথা সাইয়্যিদুনা হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
মূলত, উনার বেমেছাল বুযূর্গী। বেমেছাল উনার ফযীলত। উনার বেমেছাল তাক্বওয়া মুবারক। উনার বেমেছাল তায়াল্লুক মুবারক। উনার বেমেছাল নিছবত মুবারক। উনি বেমেছালভাবে সন্তুষ্টিপ্রাপ্ত এবং পাশাপাশি বেমেছালভাবে নিবেদিত। সেই সাথে রাজারবাগ শরীফ উনার মুরীদান তথা উম্মাহ উনার তরফ থেকে বেমেছাল রহমত, বরকত, ও ফযীলত প্রাপ্ত হচ্ছে। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন, “(হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি জানিয়ে দিন, আমি তোমাদের নিকট কোনো বিনিময় চাচ্ছি না। আর চাওয়াটাও স্বাভাবিক নয়; তোমাদের পক্ষে দেয়াও কস্মিনকালে সম্ভব নয়। তবে তোমরা যদি ইহকাল ও পরকালে হাক্বীক্বী কামিয়াবী হাছিল করতে চাও; তাহলে তোমাদের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে- আমার হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত মুবারক করা, তা’যীম-তাকরীম মুবারক করা, উনাদের খিদমত মুবারক উনার আনজাম দেয়া।” (পবিত্র সূরা শুরা শরীফ : পবিত্র আয়াত শরীফ ২৩)
পবিত্র আয়াত শরীফ থেকে প্রত্যেক ঈমানদার মুসলমানসহ কায়িনাতের সকলের জন্যই উপলব্ধি করা জরুরী যে, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিলাদতী শান মুবারক প্রকাশ তথা তৎসংশ্লিষ্ট প্রতিটি বিষয়ই উম্মতের তথা কায়িনাতের জন্য বেমেছাল ফযীলত মুবারক, ইতমিনান মুবারক, রহমত মুবারক হাছিল এবং নিয়ামত মুবারক হাছিলের কারণ।
সঙ্গতকারণেই বলতে হয়, আওলাদে রসূল, কুতুবুল আলম, নকশায়ে যুন নূরাইন আলাইহিস সালাম, সাইয়্যিদুনা হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম উনার মহিমান্বিত বিলাদত শরীফ যথাযথভাবে পালনের মাধ্যমে পাওয়া সম্ভব সব অন্যায়, অভাব, অনিয়ম, অনিরাপত্তা, অরাজকতা থেকে মুক্তি। হাছিল করা সম্ভব নিরাপত্তা, শান্তিসহ সর্বস্তরের সমৃদ্ধি। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুবারক হো! মহিমান্বিত আশূরা শরীফ! পবিত্র আশূরা শরীফ উনার আমল ইহকালীন ও পরকালীন সব সমস্যার সমাধানে মহানিয়ামত। অথচ রাষ্ট্রযন্ত্র তথা সরকার এবং মিডিয়া যুগপৎভাবে সে সম্পর্কে একান্তই বেখবর। ৯৮ ভাগ মুসলমানের দেশে পবিত্র আশুরা শরীফ পালনে সরকারী উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা আবশ্যক।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত ৮ মুহররমুল হারাম শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আফদ্বালুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই মুহররমুল হারাম শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সব নারীদের জন্য ফরয।
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে দেশের স্বার্থ দীর্ঘ মেয়াদে ভয়াবহভাবে বিপন্ন করে মাত্রাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। সবার আগে বাংলাদেশ দাবীদার সরকারকে এ ধরনের সর্বনাশা চুক্তি থেকে সরে আসতে হবে।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ৫ই মুহররমুল হারাম শরীফ। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মু উম্মিল উমাম আলাইহাস সালাম উনাদের মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু? দুর্নীতি সহায়ক প্রবণতা- শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আর ল্যাপটপ দেয়ার পরিকল্পনা থেকে সরে এসে শিক্ষার মান বাড়ানোর প্রক্রিয়ায় পর্যাপ্ত অর্থায়ন করতে হবে।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহিমান্বিত ২রা মুহররমুল হারাম শরীফ। আবু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খইরুল বাশার, সাইয়্যিদুল আরব, আবুল বাশার, ছহিবু নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিন।
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুমহান ঐতিহাসিক পবিত্র পহেলা মুহররমুল হারাম শরীফ। খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক উনার দায়িত্ব গ্রহণের সুমহান দিন।
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৯শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার এবং হাদ্বিনাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৮ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৭ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! খলীফায়ে ছানী, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। এ সুমহান দিবসটির তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র ২৬শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নিসবাতে আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ! এ দিবসটির তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












