সম্পাদকীয়-১
মুবারক হো- মহামহিমান্বিত আযীমুশ শান ৯ই রমাদ্বান শরীফ! মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মাঝে অনন্য জামিউল মাক্বামাত, জামিউল আলক্বাব, আল মানছূর, সাইয়্যিদুনা ইমাম হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহিমান্বিত, মহাপবিত্র বিলাদত শরীফ দিবস তথা ওয়ারাউল ওয়ারা, ওয়ারাউল ওয়ারা মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ।
, ৯ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ আশির, ১৩৯২ শামসী সন , ১০ মার্চ, ২০২৫ খ্রি:, ২৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
পবিত্র মাহে রমাদ্বান শরীফ কি করে শাহরুল্লাহ হলো? শাহরুল্লাহ অর্থ স্বয়ং খালিক মালিক রব মহান আল্লাহ পাক উনার মাস। সুবহানাল্লাহ! কিন্তু তা কেন? এই উম্মাহর কাছে তার তাৎপর্য কী? মূলতঃ এই মহান মাসে যমীনে তাশরীফ মুবারক নিয়েছেন মহান আল্লাহ পাক উনার, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার, ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার অর্থাৎ উনাদের সর্বশ্রেষ্ঠ খলীফা- সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
হিজরী বছর উনার ৯ম মাস তথা পবিত্র মাহে রমাদ্বান শরীফ উনার মহিমান্বিত ৯ তারিখ মুবারকে রাত ৯ ঘটিকায় সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি বেমেছাল মহাশানে, বেমেছাল কুদরতীভাবে, মহামহিমান্বিতভাবে, মহাসম্মানিত বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, মহান আল্লাহ পাক উনার ওলীগণ উনাদের হাত মুবারক তথা অঙ্গপ্রত্যঙ্গ মুবারক মহান আল্লাহ পাক উনার কুদরতী অঙ্গপ্রত্যঙ্গ মুবারক হয়ে যান। যদি তাই হয়ে থাকে তাহলে যিনি খলীফাতুল উমাম আলাইহিস সালাম; তিনি যে মাস মুবারকে মহাসম্মানিত মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন, সেই মহাসম্মানিত মহাপবিত্র রমাদ্বান শরীফ মাস উনাকে মহান আল্লাহ পাক তিনি উনার নিজের মাস হিসেবে ঘোষণা মুবারক করবেন- এটাই তো খুব স্বাভাবিক। মূলতঃ সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি শুধুমাত্র মহান আল্লাহ পাক তিনি নন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন; এছাড়া বাকী সব মর্যাদা-মর্তবা মুবারক ও নিয়ামত মুবারক সমূহের মালিক। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
(২)
বেমেছাল মর্যাদা-মর্তবা মুবারকের কারণে সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি হলেন মাশুক। আর মহান আল্লাহ পাক তিনি স্বয়ং এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার আশিক। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
মূলত সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার পবিত্র ঈদে বিলাদত শরীফ যথাযথ পালন ব্যতীত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ-ই পালন সম্ভব নয়। মহিমান্বিত পবিত্র সাইয়্যিদে ঈদে বিলাদতে খলীফাতুল উমাম উনার বরকত মুবারকেই পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালনের কুওওয়াত ও রহমত মুবারক হাছিল হয়। তাই সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারকই হচ্ছেন পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনারও পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ। বরং তার চেয়েও ভাষাহীন কল্পনাতীত বেশি, ওয়ারাউল ওয়ারা, ওয়ারাউল ওয়ারা। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
(৩)
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি মুসলমানদের ইহসান করেছেন, কাফির-মুশরিকদের ষড়যন্ত্রসমূহের মূলেরও মূল নস্যাৎ করার মাধ্যমে। কাফির-মুশরিকদের শত শত বছরের ষড়যন্ত্রের কূট ছকের পাশাপাশি সম-সাময়িক যুগে সিআইএ, র’, মোসাদ, এমআই সিক্স এর কঠিন চক্রান্ত উদঘাটনের মাধ্যমে। মুসলমানকে সচেতন ও সক্রিয় করার পাশাপাশি হিকমত অবলম্বনের মাধ্যমে কাফির-মুশরিকদের নাস্তানাবুদ করে। সাথে সাথে মুসলমানদের দ্বীনি আমল এবং দুনিয়াবী ভালাই ও শৃঙ্খলার মধ্যে আনয়নের প্রত্যয়ে। মূলতঃ এতদউদ্দেশ্য উনার অহর্নিস অভিপ্রায় ও ব্যাকুলতা উনার দরদমাখা উৎকণ্ঠা ভাষায় বর্ণনার অসম্ভব।
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি উক্ত পবিত্র আয়াত শরীফ উনার হুবহু মিছদাক যে পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “আমার সম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি কী উম্মতের চিন্তায় নিজেকে বিলীন করে দিবেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
(৪)
পাশাপাশি উল্লেখ্য, পবিত্র আয়াতুল কুরছি শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক উনার অনুমতি ব্যতিরেকে কে সুপারিশ করতে পারবে? বলাবাহুল্য, এই সুপারিশ করার ক্ষমতা মহান আল্লাহ পাক তিনি বেমেছালভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হাদিয়া মুবারক করেছেন। ঠিক সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনিও উনার কাছে বেমেছাল সুপারিশ করার ক্ষমতা সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাকে হাদিয়া মুবারক করেছেন। এছাড়া স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে শাফায়াতে কুবরা উনার ধারাবাহিকতা হাদিয়া মুবারক করেছেন। সুবহানাল্লাহ! কাজেই মুরীদ মু’তাকিদ মাত্রই এ সুমহান নিয়ামত, রহমতের সম্যক গুরুত্ব উপলব্ধি করতে হবে এবং সর্বোচ্চ হুসনেযন ও মুহব্বত পোষণের সাথে সাথে সর্বোচ্চ খিদমতের আঞ্জাম দেয়ার কোশেশে মশগুল থাকতে হবে। ইনশাআল্লাহ!
মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সম্মানার্থে, আমাদের প্রাণের আক্বা সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক উছীলায় খুলুছিয়াতের সাথে তা করার তাওফীক্ব দান করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুমহান ঐতিহাসিক পবিত্র পহেলা মুহররমুল হারাম শরীফ। খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক উনার দায়িত্ব গ্রহণের সুমহান দিন।
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৯শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার এবং হাদ্বিনাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৮ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৭ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! খলীফায়ে ছানী, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। এ সুমহান দিবসটির তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র ২৬শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নিসবাতে আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ! এ দিবসটির তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহামহিম ২৫শে যিলহজ্জ শরীফ। ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বাবুল ইলম ওয়াল হিকাম, আসাদুল্লাহিল গালিব, খলীফাতু রসূলিল্লাহ, মুরতাদ্বা, হায়দার, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সুমহান খিলাফত মুবারক গ্রহণ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারের ঋণ গ্রহণের পরিমাণ ২৩ লাখ কোটি টাকা ঋণের টাকা ঋণের সুদ পরিশোধেই ব্যয় হচ্ছে বিদেশী ঋণ নির্ভরতা থেকে সরকারকে তওবা করতে হবে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকার দলীয় শ্রমিক কর্মচারী তথা গণ আন্দোলনের মুখে সাবেক প্রতারক সরকার যেখানে ডিপিওয়ার্ল্ড নিষিদ্ধ করেছে সেখানে নির্বাচিত দাবীদার বর্তমান সরকার কী করে সে দেশ বিক্রির পথেই হেটে ডিপিওয়ার্ল্ডকে আনতে পারে?
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র আন্তর্জাতিক আইন ও রীতিনীতি এবং দিপাক্ষিক চুক্তি- এমনকী নিজ দেশের সংবিধান সবই ভারত বর্বরতার সাথে লঙ্ঘন করে ও করছে। ভারতকে কঠিন শিক্ষা দিতে হবে এবং সাবেক উপদেষ্টা বিবৃত ২২ লাখ ভারতীয়কে অবিলম্বে পুশব্যাক করতে হবে।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কোন্নয়ন শুধু সামরিক বা ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তিতেই নয় বরং ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম ভ্রাতৃত্ববোধের জজবাকে সমুন্নত করার জন্য হতে হবে ইনশাআল্লাহ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা শকুনীরা চাচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরী করতে। ডিপস্টেট আমলাদের দ্বারা প্রণীত হচ্ছে- রফতানী বাধাগ্রস্থ করার নীল নকশা। চা রফতানীর বাধাসমূহ অবিলম্বে দূর করতে হবে।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ সুমহান বেমেছাল বরকতময় ১৯শে যিলহজ্জ শরীফ! সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি এই মহিমান্বিত দিনটি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াদী আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












