মাসে মাথাপিছু ন্যূনতম খাদ্য গ্রহণ ব্যয়ে বিবিএসের সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচির ফারাক ৩৪%
, ২১ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ আশির, ১৩৯১ শামসী সন , ০৩ মার্চ, ২০২৪ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
একজন প্রাপ্তবয়স্কের দিনে খাদ্য গ্রহণ করতে হয় কমপক্ষে ২ হাজার ১২২ ক্যালরি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে প্রয়োজনীয় ন্যূনতম ক্যালরির এ খাদ্য গ্রহণে গড় মাথাপিছু ব্যয় মাসে ১ হাজার ৮৫১ টাকা। এটিকেই ফুড পোভার্টি লাইন বা খাদ্য দারিদ্র্যসীমা হিসেবে আখ্যা দিচ্ছে বিবিএস।
আর বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) হিসাবে, গত ডিসেম্বরজুড়ে এ ন্যূনতম ক্যালরিসমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে দেশের মানুষকে মাথাপিছু ব্যয় করতে হয়েছে ২ হাজার ৭৯৯ টাকা। সে হিসেবে বিবিএসের মাথাপিছু ন্যূনতম খাদ্য গ্রহণের খরচ ডব্লিউএফপির তুলনায় ৩৩.৮৬ শতাংশ বা ৯৪৮ টাকা কম।
দুই সংস্থার তথ্যে এ বড় ব্যবধানের কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, বিবিএস যেটিকে খাদ্য দারিদ্র্যসীমা হিসেবে দেখাচ্ছে, সে মূল্যে একজন মানুষের পক্ষে খাবারের ন্যূনতম চাহিদা পূরণ সম্ভব নয়। যে সময় পরিচালিত জরিপের ভিত্তিতে এ হিসাব দেখানো হচ্ছে, সে সময় যুদ্ধের অভিঘাতে বড় ধরনের অস্থিতিশীলতার মধ্য দিয়ে গেছে বৈশ্বিক পণ্যবাজার। আবার এ-সংক্রান্ত জরিপ শেষ হওয়ার পর দেশে খাদ্যপণ্যের দাম আরো বেড়েছে। এর সঙ্গে পরিসংখ্যান পরিচালনায় পদ্ধতিগত দুর্বলতার অভিযোগও রয়েছে। সব মিলিয়ে এসব কারণেই দুই সংস্থার মধ্যে তথ্যগত ফারাক দেখা দিতে পারে।
বিবিএসের হিসাবে একজন মানুষের দৈনিক ন্যূনতম ২ হাজার ১২২ ক্যালরি গ্রহণের জন্য প্রয়োজনীয় খাবারের সেট বা ফুড বাস্কেট গঠন হয় মৌলিক ১১টি খাদ্যের পরিমিত হিসাব বিবেচনায় নিয়ে। এ ১১ খাদ্যপণ্যের মধ্যে রয়েছে মোটা চাল, গম, ডাল, দুধ, ভোজ্যতেল, মাছ, গোশত, আলু, অন্যান্য সবজি, চিনি ও ফল। খানা আয়-ব্যয় জরিপ ২০২২ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ন্যূনতম ক্যালরি অনুপাতে দৈনিক নির্ধারিত পরিমাণে এসব খাবার খেতে হলে একজন মানুষকে কমপক্ষে ১ হাজার ৮৫১ টাকা খরচ করতে হবে। এর কম ব্যয়ে একজন মানুষের পক্ষে প্রয়োজনীয় পুষ্টির সংস্থান করা অসম্ভব। সেদিক থেকে এ ব্যয়কে বিবেচনা করা হয় খাদ্য দারিদ্র্যসীমা হিসেবে।
সংস্থাটির কর্মকর্তাদের দাবি, দুই সংস্থার ন্যূনতম খাদ্য গ্রহণের খরচ নির্ধারণে পদ্ধতিগত পার্থক্য রয়েছে। এ কারণে একটির সঙ্গে আরেকটির তুলনা করার সুযোগ নেই। বিবিএসের খানা আয় ও ব্যয় জরিপ প্রকল্পের পরিচালক মহিউদ্দিন আহমেদ এ বিষয়ে বণিক বার্তাকে বলেন, ‘ফুড পোভার্টি লাইন হচ্ছে একজন মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ন্যূনতম খাবার ক্রয়ের ব্যয়। অর্থাৎ এক মাসে কমপক্ষে ১ হাজার ৮৫১ টাকা মাথাপিছু খাদ্য গ্রহণে প্রয়োজন। এটিকে শুধু ফুড বাস্কেটের মূল্য দিয়ে হিসাব করা হয় না। এর সঙ্গে অনেকগুলো পদ্ধতি জড়িত। এক বছরের জরিপের তথ্যের ভিত্তিতে অনেকগুলো নিয়ম ও পদ্ধতি মেনে এ মূল্য নির্ধারণ করা হয়েছে। ন্যূনতম খাবার গ্রহণের ক্ষেত্রে ডব্লিউএফপির সংজ্ঞা এক রকম। আমাদের সংজ্ঞা আরেক রকম। সুতরাং ডব্লিউএফপি যে ফুড বাস্কেটের মূল্য তার সঙ্গে বিবিএসের খাদ্য দারিদ্র্যসীমাকে তুলনা করার সুযোগ নেই। সাধারণ জরিপগুলোর মধ্যে সবচেয়ে জটিল হচ্ছে দারিদ্র্যসীমার জরিপ।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












