মালয়েশিয়ায় ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী
মালয়েশিয়ায় ওয়েব ডেভেলপমেন্টে উল্লেখযোগ্য অর্জনের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী আল মুকতাদির তালুকদার দুরন্ত। এশিয়ার দেশটিতে বসবাসরত সপ্তম শ্রেণির এই শিক্ষার্থীর তৈরি একটি ই-কমার্স ওয়েবসাইট মালয়েশিয়া ওয়েবসাইট অ্যাওয়ার্ডস ২০২৫ এর ‘ওয়েব এক্সিলেন্স সম্মাননা’ পেয়েছে।
, ০৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ৩১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
প্রতি বছর গ্লোবাল প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান এক্সাবাইটস গ্রুপ অফ কোম্পানিজ আয়োজিত মালয়েশিয়া ওয়েবসাইট অ্যাওয়ার্ডসে ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার ও ওয়েব এজেন্সিগুলোর কাজ, প্রতিভা এবং সৃজনশীলতাকে স্বীকৃতি দেয়া হয়ে থাকে। এ বছর গত ১৫ অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত অনুষ্ঠানে এক্সাবাইটস মালয়েশিয়া’র প্রেসিডেন্ট মিশেল ইয়াপ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এবারের আয়োজনে ৩২৭টি মনোনয়নের মধ্যে তিনটি ক্যাটাগরিতে মোট ৩০টি ওয়েবসাইট পুরস্কার পেয়েছে। প্রতিযোগিতায় ওয়েবসাইটের ডিজাইন, এসইও, অ্যাক্সেসিবিলিটি ও পারফরম্যান্সের মতো বিষয়গুলো মূল্যায়ন করা হয়।
বাংলাদেশি শিক্ষার্থী আল মুকতাদির প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান প্রকৃতি ইনক’র বিভিন্ন ওয়েব প্রজেক্টে কাজ করছে। মাত্র ১৪ বছর বয়সে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি ও আন্তর্জাতিক পরিসরের একটি ওয়েবসাইট পুরস্কার কর্মসূচিতে জমা দেয়ার অভিজ্ঞতা তার প্রযুক্তি ও ডিজিটাল উদ্যোগের প্রতি আগ্রহকে তুলে ধরে।
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট ও অনলাইন ব্যবসার মতো ক্ষেত্রে তরুণদের দক্ষতা বিকাশের সম্ভাবনাও আল মুকতাদিরের এই উদ্যোগের মাধ্যমে সামনে এসেছে। তার এই অর্জন প্রযুক্তিতে আগ্রহী তরুণদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হতে পারে। মুকতাদির দেখিয়েছে, অল্প বয়স থেকেই ডিজিটাল প্রযুক্তি ও ওয়েব ডেভেলপমেন্টে কাজ করার সুযোগ তৈরি করা সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চাঁপাইনবাবগঞ্জে বিস্কুট কারখানায় আগুন, ক্ষতি ৩৫ লাখ টাকা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজবাড়ীতে ১৩ মামলার আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং নির্মূলে ওসিকে দুই মাসের আল্টিমেটাম চিফ হুইপের
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রেকর্ড উচ্চতা থেকে কমল তেলবাহী সুপারট্যাংকারের ভাড়া
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সিনিয়র সচিব পদে পদোন্নতি পেলেন ইঞ্জিনিয়ার শহীদুল হাসান
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সার্কিট হাউসে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিষেধাজ্ঞার প্রতিবাদে ভিসি ভবনের পাশে গরু জবাই জবি শিক্ষার্থীদের
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রংপুরের নতুন বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৮ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে বাংলাদেশ
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)