মাল্টা চাষ করে সফলতা : এক একর জমিতে বছরে বিক্রি ৬ লাখ টাকা
, ১ জুমাদ্বাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বগুড়া সংবাদদাতা:
৩ বিঘা জমিতে মাল্টা চাষ করে সফল হয়েছেন উদ্যোক্তা মাসুদ রানা। তিনি বছরে ৬ লাখ টাকার মাল্টা বিক্রি করেছেন। লেখাপড়া শেষ করে একটি কোম্পানির চাকরি ছেড়ে তিনি সফল উদ্যোক্তা হয়েছেন। মাল্টার পাশাপাশি তিনি পেয়ারা, সবজি, লেবুসহ নানা ধরনের অর্থকরী ফসল চাষ করেছেন।
বগুড়া সারিয়াকান্দির ফুলবাড়ি ইউনিয়নের মোন্নাপাড়া গ্রামের মৃত সুরুতজ্জামানের ছেলে মাসুদ রানা। স্নাতকোত্তর পাশ করে প্রথমে তিনি একটি কোম্পানিতে মার্কেটিং বিভাগে চাকরি নেন। পরে তিনি একজন কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। পরে চাকরি ছেড়ে বাড়িতে এসে শুরু করেন কৃষিকাজ। প্রথমে তিনি এক একর জমিতে মাল্টা চাষ করেন। দু’বছর পর তার মাল্টা বাগানের পুরোপুরি ফলন পাওয়া শুরু করেন। মাসুদ রানার হিসাব অনুযায়ী প্রতি বছর তার বাগান থেকে ৬ লাখ টাকার মাল্টা বিক্রি হয়েছে। মাল্টায় সফল হয়ে তিনি আরও ১ একর জমিতে পেয়ারার চাষ করেছেন। পাশাপাশি অর্ধ একর জমিতে বিভিন্ন প্রজাতির অসময়ের সবজির চাষ করেছেন। এছাড়া ১০ শতাংশ জমিতে লেবুর বাগান করেছেন। যেখান থেকে তিনি বিপুল পরিমাণ আয়ের সম্ভাবনা দেখছেন।
মাসুদ বলেন, লক্ষ্য সামনে রেখে অদম্য পরিশ্রম আর ইচ্ছাশক্তির মাধ্যমে যে কোন লক্ষ্য অর্জনে সফলতা আসে। পড়াশোনা শেষ করে কোম্পানির চাকরিতে গিয়ে কঠোর পরিশ্রম করেও সামান্য বেতন পাওয়ায় প্রতিনিয়ত হতাশায় ভুগতেন। পরে চাকরি ছেড়ে কৃষিকাজে মনোনিবেশ করে সফল উদ্যোক্তা হয়েছেন। সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, পুরো এ উপজেলায় ২.৫ হেক্টর জমিতে মাল্টার চাষ হয়েছিল। তবে গাছের বয়স হওয়ায় অনেক কৃষক মাল্টার গাছ কেটে ফেলেছেন। তবে এখনও এক হেক্টর জমিতে মাল্টার বাগান রয়েছে। সাধারণত মাল্টার গাছ লাগানোর পর বয়স দুই বছর হলে শতভাগ মাল্টা সংগ্রহ করা যায়। তাই মাল্টা চাষে প্রথম বছর একটু খরচ করতে হয়। তারপর আর কোনো খরচ হয় না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)