মার্কিন হামলা ‘এনপিটি’ থেকে ইরানকে বেরিয়ে যাওয়ার অধিকার দিয়েছে -ইরানি আইনপ্রণেতা
, ২৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৩ জুন, ২০২৫ খ্রি:, ০৯ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ হামলার পর ১০ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যাওয়ার আইনি অধিকার ইরানের আছে। ইরানি পার্লামেন্টের পররাষ্ট্র নীতি কমিটির প্রধান আব্বাস গোলরু এক এক্স পোস্টে এ কথা বলেছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
অনুচ্ছেদ ১০-এ বলা হয়েছে, কোনো এনপিটি সদস্যের ‘চুক্তি থেকে প্রত্যাহারের অধিকার রয়েছে, যদি তারা সিদ্ধান্ত নেয় যে, কোনো বিশেষ ঘটনা তার দেশের সর্বোচ্চ স্বার্থকে বিপন্ন করেছে। ’
গত শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলার নিন্দা জানিয়ে এ হামলাকে জঘন্য কাজ বলে আখ্যায়িত করেছে ইরান। দেশটির পারমাণবিক সংস্থা জানিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ তিন পারমাণবিক স্থাপনায় শক্রর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, বিশেষ করে নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন চুক্তি (এনপিটি)।
আম্রিকার দখলকৃত হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরির অগ্নুৎপাতে এলাকাজুড়ে আতঙ্ক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিউবার প্রেসিডেন্টের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের মাঝেই আজারবাইজানে ইসরায়েলের গোপন অভিযান
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফাঁস হলো যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ পুড়ে ছাই হওয়ার প্রামাণ্যচিত্র
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশাধিকার হারিয়েছে আইএইএ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ট্রানজিট টোল নয়, পরিষেবা ফি আদায় করতে চায় ইরান
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রে গোশতখেকো পরজীবী মাছি শনাক্ত
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলি সন্ত্রাসী সেনাদের পদত্যাগের হিড়িক
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলি সন্ত্রাসী সেনাদের পদত্যাগের হিড়িক
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এই সেই মর্টার শেল, যেগুলোর ভয়ে দখলদারদের অন্তর সর্বদা কম্পিত হয়
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)