মার্কিন মদদে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল: জাতিসংঘে ইরান
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৬ জুন, ২০২৫ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন মদদে ইরানে সন্ত্রাসী ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরান। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত ওই অভিযোগকে খারিজ করে দিয়ে বরং পাল্টা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা করাই হবে তাদের জন্য এখন বুদ্ধিমানের কাজ।
নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে ইরানি স্থায়ী প্রতিনিধি আমির সায়েইদ ইরাভানি বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রসহ যারা সন্ত্রাসী ইসরায়েলকে সমর্থন করে, তাদের বোঝা উচিত, তারা সবাই (গতকালের হামলায়) সহযোগী। সহায়তা এবং সমর্থনের মাধ্যমে তারা পরিণতিরও সমান ভাগীদার।
গত ১৩ জুন সন্ত্রাসী ইসরায়েল বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পরই পাল্টা হামলা শুরু করে ইরান। এই পাল্টা হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েলি স্থায়ী প্রতিনিধি ড্যানি দাবি করে, ইরান যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলো। সন্ত্রাসী ইসরায়েলের হামলা ছিলো জাতীয় নিরাপত্তার স্বার্থে গৃহীত একটি পদক্ষেপ।
এদিকে, ইরাভানি পাল্টা অভিযোগ করে বলেছে, কূটনীতিকে মাটি চাপা দিয়ে সমঝোতার সব প্রচেষ্টাকে ধূলিস্যাত করে দিচ্ছে সন্ত্রাসী ইসরায়েল। তারা পুরো মধ্যপ্রাচ্যকে বৃহত্তর সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে।
গত জুমুয়াবার মার্কিন সন্ত্রাসী ট্রাম্প জানায়, ইরানকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিলো তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছাতে। গত বৃহস্পতিবার ওই সময় শেষ হয়েছে। আজ রোববার ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ষষ্ঠ দফার আলোচনা হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হবে কি না, সেটা এখনও অনিশ্চিত।
এক শীর্ষ মার্কিন কর্মকর্তা বলেছে, আমরা এখনও কূটনৈতিক সমাধানের পক্ষে রয়েছি। আমরা চাই, ইরান যেন কখনও পারমাণবিক অস্ত্র অর্জন না করে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি না হয়ে ওঠে।
মূলত ইরান যেন কখনও পারমাণবিক অস্ত্রে শক্তিশালী না হয় সে লক্ষ্যেই সন্ত্রাসী আমেরিকা ও ইসরায়েলের এই হামলা। তথ্যসূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)