মার্কিন নৌ-অবরোধকে ‘নৌদস্যুতা’ বলে কঠোর নিন্দা ইরানের
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন নৌ-অবরোধ এবং সমুদ্রে ইরানি জাহাজ জব্দের অভিযোগ তুলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ইরান। তেহরান প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছে, ইরান হরমুজ প্রণালীতে একচ্ছত্র আধিপত্যের কথা বললে তারা আন্তর্জাতিক আইনের কথা বলে অথচ নিজেরা যখন নৌ অবরোধ আরোপ করে তখন সেটা কি হয়? এই পদক্ষেপে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয় কিনা এবং বৈশ্বিক সমুদ্রপথের নিরাপত্তাকে সরাসরি ঝুঁকির মুখে ফেলছে কিনা?
গত সোমবার (২৭ এপ্রিল) নিউইয়র্কে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানান।
‘সমুদ্রপথে নিরাপত্তা ও সুরক্ষা’ শীর্ষক ওই বৈঠকে ইরাভানি বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র যে নৌ-অবরোধ আরোপ করেছে, তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি জব্দ করা জাহাজ ও নাবিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এ বিষয়ে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান করেন।
ইরাভানি তার বক্তব্যে জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের এই তথাকথিত ‘নৌ-অবরোধ’ বাস্তবে নৌদস্যুতার শামিল। তার মতে, পারস্য উপসাগর ও ওমান সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল ইতোমধ্যেই ব্যাহত হচ্ছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করছে।
ইরান আরও জানায়, উপকূলীয় রাষ্ট্র হিসেবে তারা দীর্ঘদিন ধরে আঞ্চলিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করে আসছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক তৎপরতা সেই স্থিতিশীলতাকে নষ্ট করছে। ইরাভানি সতর্ক করে বলেন, সমুদ্রপথে যেকোনো অস্থিরতার দায় সরাসরি ওয়াশিংটনের ওপর বর্তাবে। তথ্যসূত্র: তাসনিম নিউজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)