মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার আহ্বান
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
রাশিয়ায় বসবাসরত মার্কিন নাগরিকদের অবিলম্বে সে দেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন। গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় আমেরিকান সাংবাদিক ইভান গার্শকোভিচ গ্রেপ্তারের পর এ আহ্বান জানায় সে।
টুইটারে এক বিবৃতিতে ব্লিঙ্কেন বলেছে, রাশিয়ার মার্কিন নাগরিক সাংবাদিককে আটকের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সর্বোচ্চ অগ্রাধিকার হল বিদেশে মার্কিন নাগরিকদের নিরাপত্তা এবং নিরাপত্তা। এ অবস্থায় রাশিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে সে দেশ ত্যাগের অনুরোধ জানাচ্ছি।
মার্কিন সাংবাদিক গ্রেপ্তারের বিষয়ে রুশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি জানিয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন তথ্য হস্তগত করার চেষ্টা করছিলো ৩১ বছর বয়সী ইভান। আমেরিকার হয়ে সে গুপ্তচরবৃত্তি করতো।
এর আগে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরেই ওয়াশিংটন নির্দেশিকা জারি করে মার্কিন নাগরিকদের রাশিয়া ভ্রমণের ব্যাপারে সতর্ক করে দিয়েছিল। সেই নির্দেশিকায় বলা হয়েছিল, রুশ কর্তৃপক্ষ যেকোনো সময়ে বিদেশিদের আটক বা গ্রেপ্তার করতে পারেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ‘ফ্রি মুভমেন্ট প্ল্যান’ সন্ত্রাসী ইসরায়েলের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামে দীক্ষিত হলে নির্যাতন প্রতিরোধ আইন প্রযোজ্য নয় -বোম্বে হাইকোর্ট
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সামনের দিনে যুক্তরাষ্ট্রের সাথে কোনো পর্যায়েই আলোচনা হবে না -বাকায়ি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সত্যিই কি ভারতীয় ভূখন্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী?
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আমাদের পানিতে হাত দিলে হাত কেটে ফেলবো - ভারতকে পাকিস্তানি মন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)