প্রথম আলো নিয়ে অভিযোগ:
মামলা হয়েছে, পুলিশ ব্যবস্থা নিতেই পারে -স্বরাষ্ট্রমন্ত্রী
, ০৭ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ ‘আশির, ১৩৯০ শামসী সন , ৩০ মার্চ, ২০২৩ খ্রি:, ১৬ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চান বা মামলা করেন সে অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিতেই পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সিআইডি পরিচয়ে প্রথম আলোর সাংবাদিককে গত (মঙ্গলবার) বাসা থেকে তুলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে এমন মন্তব্য করেন মন্ত্রী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মানোন্নয়নের জন্য সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা।
আসাদুজ্জামান খান বলেন, দেখুন আইন কিন্তু নিজস্ব গতিতে চলে। আইন হলো সব কিছু, রাষ্ট্র ও আপনারা সবাই আইন অনুযায়ী চলেন। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চান বা সংক্ষুব্ধ হয়ে থানায় মামলা করেন সে অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিতেই পারে।’
তিনি বলেন, আমি যতটুকু জানি একটি মামলা রুজু হয়েছে। সেজন্যই সিআইডি...। আমি সম্পূর্ণভাবে সঠিক উত্তর দিতে পারছি না। কারণ আমার কাছে সব রিপোর্ট আসেনি। আপনারা যে প্রশ্ন করছেন, সেরকম আমিও বিভিন্নভাবে অবগত হয়েছি। এ মামলা কেন্দ্র করে খুব সম্ভব কোনো একটা ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমি এখনও পরিষ্কার নই। আমি পরিষ্কার হয়ে আপনাদের ঘটনা জানাতে পারবো।
‘প্রথম আলোর সাংবাদিক সাহেব যে নিউজটি করেছেন, সেটা সঠিক ছিল না। যেটা ৭১ টিভির মাধ্যমে আপনারাই প্রকাশ করেছেন। আপনারা সাংবাদিক ভাইয়েরা সংক্ষুব্ধ হয়ে ৭১ টিভির মাধ্যমে এ সংবাদটা যে ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা ছাপানো হয়েছে, সেটা স্পষ্ট হয়েছে। ৭১ টিভিতে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে’ যোগ করেন মন্ত্রী।
তিনি বলেন, স্বাধীনতা দিবসে, আমরা এতদূর এগোনোর পরে এ ধরনের একটা ভুয়া নিউজ যদি কেউ দেয় তাহলে যে কেউ সংক্ষুব্ধ হতে পারেন, আপনিও হতে পারেন। নিউজটা আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগেনি।
তুলে নেওয়ার সময় বলা হয়েছে, রাষ্ট্রের আপত্তি আছে সে কারণে নেওয়া হচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রের আপত্তি নয়। আমি তো বলছি যে, একটি মামলা হয়েছে। তবে সব খবর এখনও আমার কাছে আসেনি। আমার কাছে যে টুকরো টুকরো খবর আসছে সেটার ভিত্তিতে আমি আপনাদের বলেছি। সব বিষয়ে সুনিশ্চিতভাবে বলতে হলে আমাকে আরও একটু সময় দিতে হবে। আমাকে সব বিষয়ে জেনে বলতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)