মাদারীপুরে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বাবা খুন
, ০৫ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২২ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৭ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে ছেলের দায়ের কোপে বাবা খুন হয়েছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামের দলিল বয়রার ছেলে ইউসুফ দীর্ঘদিন থেকেই মাদকাসক্ত ছিলেন। তার মানসিক সমস্যার কারণে দীর্ঘদিন থেকে শিকল দিয়ে আটকে রাখা হতো। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে হঠাৎ করেই উত্তেজিত হয়ে ইউসুফ তার বাবাকে আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে অপারেশন থিয়েটারে নেওয়ার পরে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশ শেখ শাহাবুদ্দিন শেখ জানান, মিয়ারচর পুকুরপাড় স্কুলের পাশে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাঁর অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তিনি মারা যান।
মাদারীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শাওলীন আফরোজ জানান, গুরুতর আহত অবস্থায় তাকে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়ার পরে তিনি মারা যান।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেয়ার প্রস্তাব স্পিকারের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক ছাড় ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট অঞ্চলে পতিত জমিতে সবুজ বিপ্লব
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ -মন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি মাসে একদিন ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)