মাদারীপুরে বিদ্যুতের ভূতুড়ে বিলের প্রতিবাদে অফিস ঘেরাও
, ১৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৪ মে, ২০২৪ খ্রি:, ১০ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
মাদারীপুরের ডাসারে পল্লী বিদ্যুৎ সমিতির অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে অফিস ঘেরাও করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) (২৩ মে) সকালে পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত বিলের প্রতিবাদে ডাসার উপজেলার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন গ্রাহকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
অতিরিক্ত বিলের কারণে বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহকেরা। তাদের অভিযোগ, প্রতিটি বিলে অতিরিক্ত টাকা যোগ করে দেওয়া হয়েছে। এতে ক্ষোভে ফুঁসে উঠেছেন গ্রাহকেরা।
ভুক্তভোগীদের অভিযোগ, বিগত মাসের বিদ্যুৎ বিল ঠিক থাকলেও চলতি মে মাসের বিল তৈরিতে গাফিলতি করা হয়েছে।
ডাসারের সাব-জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন সাধারণ গ্রাহকেরা। এসময় তারা অস্বাভাবিক বিল থেকে পরিত্রাণ চান। তোপের মুখে পড়ে পালিয়ে যায় লাইন ইঞ্জিনিয়ার সুফল কুমার।
উপজেলার ডাসার এলাকার মোতালেব কাজী নামের ভ্যানচালক বলেন, ‘আমার বাড়ির মিটারে গত এপ্রিল মাসের বিল এসেছিলো ১,৩১৪ টাকা। এখন মে মাসের বিল এসেছে ৪,২৯৩ টাকা। আমরা গরীব মানুষ ভ্যান চালাইয়া দিন আনি দিন খাই। বিদ্যুৎ বিলের বাড়তি এই ২,৯৭৯ টাহা মুই কইত্তোন দিমু।’
উপজেলা ধামুসা গ্রামের রাজ্জাক ঢালী নামের আরেকজন গ্রাহক বলেন, ‘আমার এপ্রিল মাসের বিল এসেছিলো ৫৪৫ টাকা আর বর্তমান মে মাসের বিল এসেছে ২,২৭১ টাকা। তারা মনমতো বিল তৈরি করেছে।’
এবিষয়ে ডাসার পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার তৌহিদুর রহমানকে প্রশ্ন করা হলে তিনি কথা বলতে চাননি।
তবে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ জোনাব আলী বলেন, ‘ডাসারের সংশ্লিষ্ট অফিস বিল তৈরি করে। তারাই বিল আদায় করে। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। অস্বাভাবিক বিলের ব্যাপারে আমি কিছুই জানি না। তবে অনিয়ম হলে তদন্ত করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)