মাগুরায় ফের ‘ভুতুড়ে’ বিল, ২০ ইউনিটের বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা
মাগুরায় মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ২৯ হাজার ১৩৮ টাকার বিল দেয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের গ্রাহক বাবু মোল্লা (৫৫) এ বিল নিয়ে ভোগান্তির কথা জানিয়েছেন।
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ভুক্তভোগী বাবু মোল্লা জানান, দীর্ঘদিন ধরে তার বাড়ির মাসিক বিদ্যুৎ বিল ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে হয়ে আসছে। তবে চলতি মাসের বিলের কাগজে বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে মাত্র ২০ ইউনিট। এর বিপরীতে মোট বিল দেখানো হয়েছে ২৯ হাজার ১৩৮ টাকা। অস্বাভাবিক এ বিল দেখে তিনি বিস্মিত হন।
তবে পল্লী বিদ্যুৎ সমিতি বলছে, বর্তমান মাসের ২০ ইউনিটের বিলের সঙ্গে পূর্বের মিটারের একটি বিল ‘বিবিধ’ হিসেবে যুক্ত হওয়ায় মোট বিলের পরিমাণ ২৯ হাজার ১৩৮ টাকা হয়েছে।
মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এসএম শাহিন আহসান জানান, একজন গ্রাহকের পক্ষ থেকে এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বর্তমান রিডিংয়ের সঙ্গে পূর্বের মিটারের বিল ‘বিবিধ’ হিসেবে যুক্ত হওয়ায় মোট বিল ২৯ হাজার ১৩৮ টাকা হয়েছে। সফটওয়্যারে যদি ‘পূর্বের বিল’ বিষয়টি আলাদাভাবে উল্লেখ করা যেত, তাহলে গ্রাহকের বুঝতে সুবিধা হতো এবং এ ধরনের বিভ্রান্তি তৈরি হতো না।
তিনি আরও জানান, গ্রাহককে বিল পরিশোধের জন্য তিন মাস সময় দেয়া হয়েছে। অন্যদিকে বাবু মোল্লার অভিযোগ, বিলের কাগজ নিয়ে অফিসে যাওয়ার আগেই পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট লোকজনের কাছ থেকে তিনি বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন।
প্রসঙ্গত, এর আগে মাগুরায় মোছা. আলেয়া খাতুন নামে এক গ্রাহকের মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বেশি বিল দেয়ার ঘটনা দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে। পরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ওই বিলের ত্রুটির বিষয়টি স্বীকার করে।
এদিকে, পরপর এমন অস্বাভাবিক বিলের ঘটনায় গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। বিদ্যুৎ বিলের কাগজে বর্তমান ব্যবহার, পূর্বের বকেয়া বা অন্য কোনো সমন্বয় থাকলে তা পৃথকভাবে স্পষ্টভাবে উল্লেখ করার দাবি জানিয়েছেন গ্রাহকরা। এতে একদিকে গ্রাহকের বিভ্রান্তি কমবে, অন্যদিকে বিলিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় যুবক ও বৃদ্ধা নিহত
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থানার গেটে কথা-কাটাকাটি, পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ: বেরোবিতে ৩ শিক্ষককে পদাবনতি
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্দর চালাবে বিদেশি অপারেটর
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র ক্ষোভ ও নিন্দা বন্দর রক্ষা কমিটির
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে আসছে মাদক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত দখলকৃত কাশ্মীরে বোরকা খুলে ফেলার নির্দেশ চিকিৎসকের
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিত্যপণ্যের দামে ক্ষুব্ধ ক্রেতা, ‘দিন যতই যাচ্ছে দাম বাড়ছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলন্ত বাসে শিশুর জন্ম, আজীবন বিনা ভাড়ায় যাতায়াত!
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন -প্রধানমন্ত্রী
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘লুটেরাদের স্বার্থে সরকার দেশকে ভুল পথে পরিচালিত করছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)