কুরবানীর পশুর হাট:
মহিষ কিনলে গরু ফ্রি- আকর্ষণীয় ঘোষণা দিয়ে অপেক্ষায় বিক্রেতারা
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৩ মে, ২০২৬ খ্রি:, ০৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর গাবতলী পশুর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু, মহিষ আসতে শুরু করেছে। তবে এখনও পশু বিক্রি জমে ওঠেনি বলে জানিয়েছেন বিক্রেতারা।
সরেজমিন ঘুরে দেখা যায়, হাটে বাঁশ-খুঁটি বসানোর কাজই চলছে। গরুদের খাবার দেওয়া আর বিশ্রামেই সময় পার করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্রেতারা।
হাট ঘুরে দেখা যায়, রাজধানীর গাবতলীর পশুর হাটে আসা অধিকাংশ গরুই গতকাল কিংবা আজ সকালে এসেছে। তবে এখনো সেইভাবে গরু বিক্রি শুরু হয়নি। হাটের তুলনায় গরুর সংখ্যাও খুব কম। অনেকটাই অলস সময় পার করছেন হাটে আসা বিক্রেতারা।
এদিকে কেরানীগঞ্জের লাকীচর এলাকা থেকে বিশাল আকারের এক মহিষ নিয়ে হাটে এসেছেন মজিবুর রহমান নামে এক বিক্রেতা। প্রায় এক টন ওজনের এই মহিষটি ক্রেতা ও দর্শনার্থীদের নজর কাড়ছে। মজিবুর রহমান জানান, শক্তিশালী গঠন ও বড় আকৃতির কারণে মহিষটির দাম হাঁকা হচ্ছে প্রায় ২৫ লাখ টাকা।
তিনি বলেন, খামার থেকে হাট পর্যন্ত আনার খরচ ও যতেœর কারণে দাম কিছুটা বেশি চাওয়া হচ্ছে। সব মিলিয়ে লাকীচর থেকে আনা এই বিশাল মহিষকে ঘিরে হাটে বাড়তি আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।
এই মহিষের সঙ্গে গরু ফ্রি দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, মহিষ যিনি নেবেন তাকে আলাদা করে গরু কিনতে হবে না। দুই মণ ওজনের সাদা রঙের গরুটি ক্রেতা আকর্ষণের জন্য ফ্রি দিচ্ছেন বলেও জানান এই বিক্রেতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে গাড়ি রপ্তানি করবে পাকিস্তান, চুক্তি স্বাক্ষর
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্লীলতাহানির প্রমাণ পাওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কেরানীগঞ্জে মিললো ইয়াবা মাদক তৈরির কারখানা, গ্রেফতার ৪
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে’
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকার দল মতের ঊর্ধ্বে সারাদেশে সমানভাবে কাজ করছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানবপাচার রোধে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত অগ্রগতি হবে -তথ্যমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি -অ্যাটর্নি জেনারেল
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)