মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৬)
, ০১ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৯ মে, ২০২৬ খ্রি:, ০৫ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
বোরকা পরিধান করে হাত ও মুখ খোলা রেখে ঘর থেকে বের হওয়া হারাম ও কুফরী (২য় অংশ) :
হজ্জের সময় ইহরাম অবস্থায় নিকাব পরিধান করা নিষেধ থাকলেও পরপুরুষ থেকে ইহরামের জন্য পরিহিত চাদর দ্বারা হাত ও মুখ আবৃত করা ফরয। যেমন এ বিষয়ে মহাসম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ اُمّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ قَالَتْ كَانَ الرُّكْبَانُ يَمُرُّونَ بِنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْرِمَاتٌ فَإِذَا حَاذَوْا بِنَا سَدَلَتْ إِحْدَانَا جِلْبَابَهَا مِنْ رَأْسِهَا عَلَى وَجْهِهَا فَإِذَا جَاوَزُونَا كَشَفْنَاهُ-
অর্থ: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত: তিনি বলেন, অনেক কাফেলা আমাদের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। তখন আমরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে পবিত্র হজ্জে ইহরাম অবস্থায় ছিলাম। কাফেলা আমাদের কাছাকাছি হয়ে গেলে তখন আমাদের নারীরা মাথা থেকে চাদর টেনে নিজেদের মুখমন্ডল ঢেকে নিতেন। কাফেলা চলে গেলে আমরা আমাদের মুখ খুলে ফেলতাম। (আবূ দাউদ শরীফ, মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ শরীফ, মাছাবীহুস সুন্নাহ-২/২৮৪, শরহুস সুন্নাহ লিল-বাগাভী-৭/২৪০, সুনানুল কুবরা লিল-বাইহাক্বী-৫/৭৫, মা’রিফাতুস সুনানি ওয়াল আছার)
মহাসম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
حَمَلَهَا وَرَاءَهُ وَجَعَلَ رِدَاءَهُ عَلَى ظَهْرِهَا وَوَجْهِهَا-
অর্থ: খায়বার বিজয়ের পর পবিত্র মদীনা শরীফ উনার দিকে প্রত্যাবর্তনের সময় মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার বাহন মুবারকে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনাকে পিছনে বসিয়ে উনার স্বীয় চাদর মুবারক পিঠের উপর দিয়ে ও মুখের উপর দিয়ে উনাকে ঢেকে নেন। (মুখতাছারু ছহীহিল ইমামিল বুখারী-৩/৫৩, ফী যিলালিল কুরআন, যাদুল মায়া’দ ফী-হাদয়ি খাইরিল ইবাদ-৩/২৯১, দালায়িলুন নবুওয়্যাহ, আত্ব-ত্ববাকাতুল কুবরা)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
ইফকের ওয়াক্বিয়া’ বর্ণনা করতে গিয়ে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ্ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বলেন-
فَاسْتَيْقَظْتُ بِاسْتِرْجَاعِهِ حِينَ عَرَفَنِي فَخَمَّرْتُ وَجْهِي بِجِلْبَابِي-
অর্থ: একজন ঘুমন্ত মানুষের শরীর দেখতে পেয়ে তিনি (ছফওয়ান ইবনে মুয়া’ত্ত্বাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু) আমার দিকে এগিয়ে এলেন। তিনি পর্দার আয়াত শরীফ অবতীর্ণ হওয়ার পূর্বে আমাকে দেখেছিলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে আমি আমার চাদর মুবারক দিয়ে চেহারা মুবারক ঢেকে নিলাম। (বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসায়ী শরীফ, মুসনাদে আহমাদ, ফয়দ্বুল ক্বদীর-৭/১৫, শুয়াবুল ঈমান-৯/২৫৪, মুসনাদে আবূ ইয়া’লা আল মূছিলী-৮/৩২৫, মুসনাদে ইসহাক ইবনে রাহবিয়াহ-২/৫১৯, মু’জামুল কাবীর লিত্ব-ত্ববারানী-২৩/৫২, মুছান্নাফু আব্দির রাযযাক আছ-ছনয়া’নী-৫/৪১২, আত্ব-তাওদ্বীহ লি-জামিয়ি’ছ ছহীহ-২১/২৭২)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ أَسْمَاءَ بنت أبي بكر عَلَيْهما السَّلَامُ قَالَت كُنَّا نُغَطِّي وُجُوهَنَا مِنَ الرِّجَالِ وَكُنَّا نَمْتَشِطُ قَبْلَ ذَلِكَ فِي الإِحْرَامِ-
অর্থ: হযরত আসমা বিনতে ছিদ্দীকে আকবর আলাইহিমাস সালাম উনার থেকে বর্ণিত: তিনি বলেন, ইহরাম অবস্থায় আমরা পরপুরুষ থেকে আমাদের চেহারাসমূহ ঢেকে রাখতাম এবং তার পূর্বে আমরা আমাদের চুলগুলি আঁচড়িয়ে নিতাম। (ছহীহ ইবনে খুযাইমা ৪/২০৩, আল-হিদায়াতু ফী-তাখরীজিল বিদায়া-৫/৩০৯, আল-মুস্তাদরাকু আলাছ-ছহীহাইনি লিল-হাকিম-১/৬২৪, শরহুয-যুরকানী আলাল মুয়াত্বা-২/৩৪৯, ইতহাফুল মাহারাতি বিল-ফাওয়ায়িদিল মুবতাকিরাতি মিন আত্বরাফিল আশরাতি লি-ইবনি হাজার-১৬/৮৩৫)
-আল্লামা মুহম্মদ মুফিদুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান (১ম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৪)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ। খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৩)
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পশু-পাখিদের মহব্বত ও সম্মান প্রদর্শনের কিছু নমুনা (১)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












