মহাসড়কে থামছে না ডাকাতি-ছিনতাই, পশু ব্যবসায়ীরাও আতঙ্কে
, ০৭ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
দেশের মহাসড়কগুলো নিরাপদ রাখতে কাজে আসছে না পুলিশের নানাবিধ পদক্ষেপ। জনসচেতনতায় মাইকিং, পোস্টারিং, অত্যাধুনিক সিসি ক্যামেরা, নিরাপত্তা টহল বাড়িয়েও ঠেকানো যাচ্ছে না ছিনতাই-ডাকাতি। দিনের যাত্রাও নিরাপদ নেই। কোরবানির ঈদ সামনে রেখে আতঙ্কে ভুগছেন পশু ব্যবসায়ীরাও।
মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়ার পাশাপাশি নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে। চলন্ত বাসে একের পর এক ডাকাতির ঘটনায় নিরাপদে গন্তব্যে পৌঁছানো যেন এখন সৌভাগ্য। বিভিন্ন সময়ে সংঘটিত ডাকাতি-ছিনতাইয়ের ঘটনায় বাসচালক ও সহকারীর জড়িত থাকার প্রমাণও পেয়েছে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশ বলছে, ৫ আগস্টের পর অনেক মামলার আসামির জামিন হয়েছে। জামিনে বের হওয়া ডাকাতদের তৎপরতা বেশি।
চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত খবর বিশ্লেষণ করে দেখা যায়, দেশের বেশিরভাগ মহাসড়কে ডাকাতি ও ডাকাতিচেষ্টার ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদলের হানায় আহত হওয়ার সংখ্যাও কম নয়। তবে ডাকাতির ঘটনা অনেক হলেও মামলা এবং গ্রেফতারের সংখ্যা কম।
এদিকে আসন্ন ঈদুল আজহা কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশুবাহী পরিবহন ঢাকায় আসবে। এসব পরিবহনে ডাকাতির আশঙ্কা করছেন কোরবানির পশু ব্যবসায়ীরা। তারা বলছেন, মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।
কুষ্টিয়ার গরু ব্যাপারী জয়নাল আবেদীন বলেন, আমরা চাই কোরবানির ঈদে নিরাপত্তার সঙ্গে যেন ঢাকায় গরু নিয়ে যেতে পারি। আগে অনেক সময় মাঝ রাস্তায় জোর করে অন্য হাটে গরু নামিয়ে নেওয়া, এমনকি ট্রাক ডাকাতিও হয়েছিল। এর থেকে পরিত্রাণ চাই আমরা।
হাইওয়ে পুলিশের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে দেশের আটটি মহাসড়কে ডাকাতির ঘটনায় ১৭টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ৪১ জনকে। দেশের আটটি হাইওয়ের মধ্যে শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৫০ কিলোমিটার এলাকায় এক হাজার ৪২৭টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য হাইওয়েও সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
মহাসড়কে ডাকাতি বিষয়ে জানতে চাইলে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা বলেন, গত ঈদে সবগুলো মহাসড়কেই কড়া নিরাপত্তা ছিল হাইওয়ে পুলিশের। মাঝে কিছুটা ঢিলেঢালা ছিল। এখন থেকে আবারও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আসন্ন ঈদুল আজহায় পশুবাহী পরিবহনের নিরাপত্তায় পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।
হাইওয়ে পুলিশের জনবল সংকট উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে আমাদের জনবল মাত্র দুই হাজার ৮৭৪ জন। সারাদেশে জনবল দরকার ১০ হাজার। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা ছয় হাজার জনবলের প্রস্তাব দিয়েছি। যদি ছয় হাজার জনবলও আমরা পাই তাহলে ডাকাতি অনেকাংশে কমে আসবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












