পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের আলোকে
মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (৩)
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ রবি, ১৩৯৪ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সুন্নত মুবারক তা’লীম
৪) কমপক্ষে একশত শহীদ উনাদের সমপরিমাণ ছওয়াব লাভ করা যায়।
একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করলে, কমপক্ষে একশত শহীদ উনাদের সমতুল্য ছওয়াব লাভ করা যায়। এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
مَنْ تَمَسَّكَ بِسُنَّتِيْ عِنْدَ فَسَادِ أُمَّتِيْ فَلَهُ أَجْرُ مِائَةِ شَهِيْدٍ
অর্থ: “যে ব্যক্তি ফিতনা-ফাসাদের যুগে আমার একটি মহাসম্মানিত সুন্নত মুবারক কায়িম করবেন, ধারণ করবেন এবং দৃঢ়তার সহিত পালন করবেন তিনি একশত শহীদ উনাদের সমপরিমাণ ছওয়াব লাভ করবেন।” (মিশকাত শরীফ, আয যুহ্দ লিল বাইহাক্বী ১/২২১, ২০৭, আল কামিল লিইবনে ‘আদী ৪৬০, আল আমালী)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اِمَامِ الْاَوَّلِ سَيِّدِنَا حَضْرَتْ كَرَّمَ اللهُ وَجْهَه عَلَيْهِ السَّلَامُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُتَمَسِّكُ بِسُنَّتِيْ فِي دِيْنِهِ فِي الْهَرْجِ لَهُ أَجْرُ مِائَةِ شَهِيْدٍ
অর্থ : ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি ফিতনা-ফাসাদের সময় সম্মানিত দ্বীন ইসলাম পালনের ব্যাপারে আমার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক আঁকড়ে ধরে রাখবেন, তিনি একশত শহীদ উনাদের সমতুল্য ফযীলত মুবারক লাভ করবেন। সুবহানাল্লাহ! (আল আমালী- পবিত্র হাদীছ শরীফ নং: ৫০১)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحْيَا سُنَّتِيْ عِنْدَ فَسَادِ أُمَّتِيْ فَلَهُ أَجْرُ مِائَةِ شَهِيْدٍ
অর্থ : নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি আমার উম্মতের ফিতনা-ফাসাদের সময় আমার একখানা সুন্নত মুবারক জিন্দা করবেন, তিনি একশত শহীদ উনাদের সমতুল্য ফযীলত মুবারক লাভ করবেন। সুবহানাল্লাহ!
উল্লেখ্য, একশত শহীদ উনাদের ব্যাখ্যায় বলা হয়েছে, বদর ও উহুদের জিহাদ মুবারক-এ যাঁরা শহীদ হয়েছেন, এরূপ একশত শহীদ উনাদের সমপরিমাণ ছওয়াব লাভ করা যায়। সুবহানাল্লাহ!
৫) একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হিফাযত করলে ৪টি বিশেষ খুছূছিয়্যাত মুবারক লাভ করা যায়।
মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে যাঁরা হিফাযত করবেন অর্থাৎ পালন করবেন, প্রচার-প্রসার করবেন উনাদেরকে ৪টি নিয়ামত মুবারক দ্বারা সম্মানিত করা হবে। এ ব্যাপারে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
مَنْ حَفِظَ سُنَّتِـىْ اَكْرَمَهُ اللهُ تَعَالـٰى بِاَرْبَعِ خِصَالٍ اَلْـمَحَبَّةُ فِـىْ قُلُوْبِ الْبَرَرَةِ وَالْـهَيْبَةُ فِـىْ قُلُوْبِ الْفَجَرَةِ وَالسَّعَةُ فِـى الرِّزْقِ وَالثِّقَةُ فِـى الدِّيْنِ
অর্থ : যে ব্যক্তি আমার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হিফাযত করবেন, আঁকড়ে ধরে রাখবেন, মহাসম্মানিত সুন্নত মুবারক উনার উপর আমল করবেন, মহান আল্লাহ পাক তিনি ঐ ব্যক্তিকে চারটি স্বভাব/ খুছূছিয়্যাত মুবারক দ্বারা সম্মানিত করবেন। সুবহানাল্লাহ! ১. উনার অন্তরে নেক কাজের প্রতি মুহব্বত মুবারক পয়দা করে দিবেন, ২. উনার অন্তরে পাপ কাজের ব্যাপারে ভীতি সৃষ্টি করে দিবেন, ৩. উনার রিযিকে প্রাচুর্যতা দান করবেন, বরকত দান করবেন এবং ৪. উনাকে সম্মানিত দ্বীন ইসলাম উনার উপর অবিচল রাখবেন, ইস্তিক্বামত রাখবেন। সুবহানাল্লাহ! (তাফসীরে রূহুল বায়ান, তাফসীরে হাক্কী)
অর্থাৎ যিনি মহাসম্মানিত মুবারক উনাকে পালন করবেন, প্রচার-প্রসার করবেন উনার প্রতি নেককারদের অন্তরে মুহব্বত পয়দা করে দেওয়া হবে, বদকার ও ফাসেক-ফুজ্জারদের অন্তরে উনার ব্যাপারে ভীতি সৃষ্টি করে দেওয়া হবে। উনার রিযিকের কোন অভাব হবেনা অর্থাৎ রিযিকে বরকত হতেই থাকবে এবং উনাকে সম্মানিত দ্বীন ইসলাম উনার হুজ্জত অর্থাৎ দলীল হিসেবে সাব্যস্ত করা হবে। সুবহানাল্লাহ!
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (৫)
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (৪)
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্তানের নাম ‘মুহম্মদ’ কিংবা ‘আহমদ’ রাখা সুন্নত মুবারক
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম, সাইয়্যিদুনা হযরত হাদীউল উমাম আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (২)
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের আলোকে মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (১)
২৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পূর্ববর্তী সকল হযরত ইমাম-মুজতাহিদ ও হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বোচ্চ তা’যীম-তাকরীম ও মুহব্বতের সহিত পালন করেছেন
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা খাছ সুন্নতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (২)
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা খাছ সুন্নতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (১)
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহ তায়ালা আনহুম উনাদের পবিত্র সুন্নত মুবারক (২)
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতুন নিসা, মুত্বহ্হার, মুত্বহ্হির, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার বেমেছাল অবদান মুবারক “আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্র”
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহ তায়ালা আনহুম উনাদের পবিত্র সুন্নত মুবারক (১)
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












