মহাসম্মানিত ও মহাপবিত্র ‘ফালইয়াফরহূ শরীফ’ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মাত্র অর্ধ মুদ গম বা যব অথবা তার সমপরিমাণ অর্থ খরচ করার মাধ্যমে অচিন্তনীয়, অকল্পনীয়, সীমাহীন, বেমেছাল ফযীলত মুবারক লাভ (২)
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১২ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১২ মে, ২০২৩ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন-
عَنْ حَضْرَتْ اَبِـىْ سَعِيْدِ ۣ الْـخُدْرِىِّ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَسُبُّوْا اَصْحَابِـىْ دَعَوْا اَصْحَابِـىْ فَاِنَّ اَحَدَكُمْ لَوْ اَنْفَقَ كُلَّ يَوْمٍ مِّثْلَ اُحُدٍ ذَهَبًا مَّا بَلَغَ مُدَّ اَحَدِهِمْ وَلَا نَصِيْفَهٗ. وَهُوَ صَحِيْحٌ
অর্থ: “হযরত আবূ সা‘ঈদ খুদরী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা আমার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদেরকে গালমন্দ করো না। (বরং) তোমরা যিনি খ¦ালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার নিকট আমার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদের জন্য দো‘য়া করো। কারণ উনারা এক মুদ বা অর্ধ মুদ গম বা যব খরচ করে যে ফযীলত মুবারক লাভ করেছেন, তোমরা প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করলেও সেই পরিমাণ ফযীলত মুবারক লাভ করতে পারবে না।” সুবহানাল্লাহ!
আর এটা মহাসম্মানিত ও মহাপবিত্র ছহীহ্ হাদীছ শরীফ। সুবহানাল্লাহ! (জামি‘উল আহাদীছ লিস সুয়ূত্বী ১৬/১৪৭, কান্যুল ‘উম্মাল ১১/৫৪২, জাম‘উল জাওয়ামি’ লিস সুয়ূত্বী ১/১৮০৯১, আল জাম‘উ বাইনাছ ছহীহাইন ২/৩৩৬)
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে খরচ করার কারণেই এই বেমেছাল ফযীলত মুবারক লাভ করেছেন। সুবহানাল্লাহ! আর মহাসম্মানিত ও মহাপবিত্র ‘ফালইয়াফরহূ শরীফ’ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে খরচ করার অর্থই হচ্ছে সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে খরচ করা। সুবহানাল্লাহ!
সুতরাং কেউ যদি মহাসম্মানিত ও মহাপবিত্র ‘ফালইয়াফরহূ শরীফ’ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে অর্ধ মুদ গম বা যব অথবা তার সমপরিমাণ অর্থ খরচ করেন, তাহলে তিনি মহান আল্লাহ পাক উনার রাস্তায় প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করার চেয়েও কোটি কোটি গুণ বেশি ফযীলত মুবারক লাভ করবেন। সুবহানাল্লাহ!
গ) সারা পৃথিবীতে, সারা কায়িনাতে যা কিছু রয়েছে, সমস্ত কিছু মহান আল্লাহ পাক উনার রাস্তায় দান করে দেয়ার চেয়েও কোটি কোটি গুণ বেশি ফযীলত মুবারক লাভ
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন-
عَنْ حَضْرَتْ اَبِـىْ سَعِيْدِ ۣ الْـخُدْرِىِّ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ عَنِ النَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَنَّهٗ قَالَ لَا تَسُبُّوْا اَصْحَابِـىْ فَاِنَّ اَحَدَكُمْ لَوْ اَنْفَقَ مَا فِـى الْاَرْضِ مَا اَدْرَكَ مُدَّ اَحَدِهِمْ وَلَا نَصِيْفَهٗ
অর্থ: “হযরত আবূ সা‘ঈদ খুদরী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বর্ণনা করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা আমার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদেরকে গালমন্দ করো না। কারণ উনারা এক মুদ বা অর্ধ মুদ যব বা গম খরচ করে যে ফযীলত মুবারক লাভ করেছেন, তোমরা সারা পৃথিবীতে, সারা কায়িনাতে যা কিছু আছে তা খরচ করলেও সেই পরিমাণ ফযীলত মুবারক লাভ করতে পারবে না।” সুবহানাল্লাহ! (গরীবুল হাদীছ ২/১৬৪, আত্ তাদয়ীন ফী আখবারে ক্বাযয়ীন ২/৩৯৮)
অপর বর্ণনায় ইরশাদ মুবারক হয়েছে-
فَلَوْ اَنَّ اَحَدَكُمْ اَنْفَقَ مَا فِـى الْاَرْضِ لَـمْ يُدْرِكْ مُدَّ اَحَدِهِمْ وَلَا نَصِيْفَهٗ
অর্থ: “হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা এক মুদ বা অর্ধ মুদ যব বা গম খরচ করে যে ফযীলত মুবারক লাভ করেছেন, তোমরা সারা পৃথিবীতে, সারা কায়িানাতে যা কিছু আছে তা খরচ করলেও সেই পরিমাণ ফযীলত মুবারক লাভ করতে পারবে না।” সুবহানাল্লাহ! (তাফসীরে কুরতুবী ১৬/২৯৭, মিন আস্মাইন নাবিয়্যিল আমীন ১/১০১)
অন্য বর্ণনায় ইরশাদ মুবারক হয়েছেন-
لَوْ اَنَّ اَحَدَكُمْ اَنْفَقَ مَا فِـى الْاَرْضِ مَا بَلَغَ مُدَّ اَحَدِهِمْ وَلَا نَصِيْفَهٗ
অর্থ: “হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা এক মুদ বা অর্ধ মুদ যব বা গম খরচ করে যে ফযীলত মুবারক লাভ করেছেন, তোমরা সারা পৃথিবীতে, সারা কায়িানাতে যা কিছু আছে তা খরচ করলেও সেই পরিমাণ ফযীলত মুবারক লাভ করতে পারবে না।” সুবহানাল্লাহ! (আন নিহায়াহ্ ফী গরীবিল হাদীছ ওয়াল আছার ৫/১৪৬)
আরো বর্ণনায় ইরশাদ মুবারক হয়েছেন-
لَا تَسُبُّوْا اَصْحَابِـىْ فَاِنَّ اَحَدَكُمْ لَوْ اَنْفَقَ مَا فِـى الْاَرْضِ جَـمِيْعًا مَّا اَدْرَكَ مُدَّ اَحَدِهِمْ وَلَا نَصِيْفَهٗ
অর্থ: “তোমরা আমার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদেরকে গালমন্দ করো না। কারণ উনারা এক মুদ বা অর্ধ মুদ যব বা গম খরচ করে যে ফযীলত মুবারক লাভ করেছেন, তোমরা সারা পৃথিবীতে, সারা কায়িনাতে যা কিছু আছে সমস্ত কিছু খরচ করলেও সেই পরিমাণ ফযীলত মুবারক লাভ করতে পারবে না।” সুবহানাল্লাহ! (তাহ্যীবুল লুগাহ্ ১২/১৪৩, মাক্বায়ীসিল লুগাহ্ ৫/৩৪৬)
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে খরচ করার কারণেই এই বেমেছাল ফযীলত মুবারক লাভ করেছেন। সুবহানাল্লাহ! আর মহাসম্মানিত ও মহাপবিত্র ‘ফালইয়াফরহূ শরীফ’ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে খরচ করার অর্থই হচ্ছে সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে খরচ করা। সুবহানাল্লাহ!
সুতরাং কেউ যদি মহাসম্মানিত ও মহাপবিত্র ‘ফালইয়াফরহূ শরীফ’ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে অর্ধ মুদ গম বা যব অথবা তার সমপরিমাণ অর্থ খরচ করেন, তাহলে তিনি মহান আল্লাহ পাক উনার রাস্তায় সারা পৃথিবীতে, সারা কায়িানাতে যা কিছু আছে, যা কিছু সৃষ্টি করা হয়েছে সমস্ত কিছু খরচ করার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি ফযীলত মুবারক লাভ করবেন। সুবহানাল্লাহ!
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফতওয়া: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (১১)
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ক্বওল শরীফ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গরুর গোস্তে রোগ আছে’ এই সংক্রান্ত বাতিল হাদীছ ও তার খন্ডনমূলক জবাব
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ২৭
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ২৬
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ২৫
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (৮)
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ক্বওল শরীফ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র রওযা শরীফ উনার বেমেছাল শান-মান, মর্যাদা মুবারক
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)