মহাসম্মানিত ও মহাপবিত্র মি’রাজ শরীফ উনার সংশ্লিষ্ট আয়াত শরীফসমূহ উনাদের সংক্ষিপ্ত তাফসীর মুবারক (৩)
, ১৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
এই সম্মানিত ও পবিত্র ১৮ খানা আয়াত শরীফ উনাদের অনেক তাফসীর অর্থাৎ ব্যাখ্যা-বিশ্লেষণ রয়েছে। এখানে আক্বাইদের অনেক মাসয়ালা-মাসায়েল রয়েছে। সুবহানাল্লাহ! নি¤েœ সংক্ষিপ্ত তাফসীর মুবারক উল্লেখ করা হলো-
সংক্ষিপ্ত তাফসীর মুবারক:
প্রথমত যেটা বলা হচ্ছে-
وَالنَّجْمِ إِذَا هَوَى
ক্বসম তারকা সমূহের। যে তারকাগুলো তিনি অতিক্রম করে চলে গেলেন। যেগুলো অস্তমিত হয়ে গেলো। যেগুলো নিচে পড়ে গেলো। তিনি তারকাগুলো অতিক্রম করে চলে গেলেন। অর্থাৎ সম্মানিত ও পবিত্র আরশে আযীম শরীফ-এ তাশরীফ মুবারক নিলেন। সুবহানাল্লাহ!
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَى
তোমাদের যিনি রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সব অবস্থায়ই সুপথে রয়েছেন এবং সম্মানিত হিদায়েত মুবারক উনার মধ্যেই রয়েছেন। সুবহানাল্লাহ! কাজেই সম্মানিত ও পবিত্র মি‘রাজ শরীফ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তিনি তো সম্মানিত হিদায়েত মুবারক এবং সম্মানিত সুপথ মুবারক উনাদের মধ্যেই রয়েছেন; বরং তিনি সম্মানিত হিদায়াত মুবারক এবং সম্মানিত সুপথ মুবারক উনাদের মালিক। সুবহানাল্লাহ! যেটা মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে বলা হচ্ছে-
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ
অর্থ: “যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত রসূল, উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত হিদায়েত মুবারক ও সম্মানিত ও পবিত্র সত্য দ্বীনসহ প্রেরণ করেছেন।” সুবহানাল্লাহ!
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন সম্মানিত হিদায়েত এবং সুপথ মুবারক উনাদের মালিক। সুবহানাল্লাহ! তিনি যাকে সম্মানিত হিদায়েত মুবারক দান করেন, সম্মানিত সুপথ মুবারক দান করেন, সে-ই সম্মানিত হিদায়াত মুবারক পায়, সম্মানিত সুপথ মুবারক পায়। সুবহানাল্লাহ! কাজেই, এখানে দ্বিতীয় চিন্তা করার কোনো সুযোগ নেই।
وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى. إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى
তিনি কিন্তু কখনোই নিজ থেকে কোনো কথা বলেন না, কাজ করেন না, সমর্থন করেন না। সুবহানাল্লাহ! তিনি সর্বাবস্থায় সম্মানিত ওহী মুবারক উনার দ্বারাই নিয়ন্ত্রিত। সুবহানাল্লাহ!
عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى
শিক্ষা দিলেন কে? যিনি সবচাইতে শক্তিশালী।
এখন অনেকে বলে থাকে, অপব্যাখ্যা করে থাকে যে, শক্তিশালী হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি শিক্ষা দিয়েছেন। না‘ঊযুবিল্লাহ! এখানে একটা উছূল রয়েছে, মানুষ উছূলটা জানে না। সমস্ত হযরত নবী এবং রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে কোনো সৃষ্টি, কোনো কায়িনাত, জিন-ইনসান, কোনো ফেরেশতা আলাইহিমুস সালাম কেউই শিক্ষা দিবে না এবং দেয়ার যোগ্যতা রাখে না। স্বয়ং যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি উনাদেরকে শিক্ষা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ!
-মুহম্মদ ইবনে ছিদ্দীক্ব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












