মন্ত্রিসভায় নতুন মুখের আলোচনায় দেড় ডজন
, ০৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২১ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৬ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই মন্ত্রিসভায় আরও দেড় ডজন নতুন মুখ যুক্ত হতে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে বিএনপি ও জনপ্রশাসনে। সেক্ষেত্রে রদবদল নয়, বরং নতুন ও অভিজ্ঞ নেতাকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত হওয়ার নেপথ্য কারণ সরকারের প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং কাজের মূল্যায়ন নিশ্চিত করার তাগিদ। বিএনপি ও জনপ্রশাসন সূত্রে এমনটাই জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, দলীয় পরিসরে ত্যাগী ও দীর্ঘদিন ধরে মূল্যায়নবঞ্চিত সিনিয়র নেতাদের মধ্য থেকে নতুন মুখ এনে মন্ত্রিসভার কলেবর ও কার্যকারিতা বাড়ানোর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। সেক্ষেত্রে সিনিয়র ও অভিজ্ঞদের পূর্ণাঙ্গ মন্ত্রণালয়ে এবং নবীনদের বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত করা হতে পারে। মূলত বেশকিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে একই ব্যক্তির বহুমুখী দায়িত্ব থাকায় কাজে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এ উপলব্ধি থেকেই স্বরাষ্ট্র, কৃষি, ধর্ম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ে নতুন মুখ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি। নির্বাচনের পাঁচ দিন পর, ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেয়। তার ৪৭ সদস্যের মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী রয়েছেন। সেই হিসাবে গত ১৬ আগস্ট পূর্ণ হয় এই সরকারের ছয় মাস।
খোঁজ নিয়ে জানা যায়, মন্ত্রিসভায় যুক্ত হওয়ার আলোচনায় থাকা সম্ভাব্য দেড় ডজন নামের তালিকায় বিভিন্ন কোটা ও আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদধারীদের মধ্য থেকে নতুন করে টেকনোক্র্যাট বা সংসদ সদস্য কোটায় যুক্ত হওয়ার আলোচনা রয়েছে। সরকারের শরিক বা মিত্র দলগুলো থেকে দুইজন নেতার নামও সম্ভাব্য তালিকায় রয়েছে। এ ছাড়া বিগত সময়ে রাজনৈতিকভাবে নিপীড়িত ও নির্যাতিত হয়েও দলের দুর্দিনে ভূমিকা রাখা বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। এমনকি পার্বত্য অঞ্চলসহ বিভিন্ন অবহেলিত বা বিশেষ এলাকার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নতুন সংসদ সদস্যদের নামও বিবেচনায় রয়েছে।
এই সব বিবেচনায় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন এমন ব্যক্তিদের মধ্যে আলোচনায় রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়, সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, মাহমুদা হাবিবা (সংরক্ষিত আসন), সংসদ সদস্য এরশাদ উল্লাহ, সাচিং প্রু জেরি, মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন, আবুল কালাম, বীথিকা বিনতে হোসাইন (সংরক্ষিত আসন) প্রমুখ। যদিও বর্তমানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার আকার ৫০ সদস্যের কাছাকাছি রয়েছে, যার মধ্যে পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ দায়িত্ব পালন করছেন। এর বাইরেও বেশ কয়েকজন উপদেষ্টা ও বিশেষ সহকারী গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তবে রাষ্ট্রপতি নির্বাচন কেন্দ্র করে শূন্য হতে যাওয়া পদগুলোর কারণে পুরো মন্ত্রিসভাতেই একটি বড় ধরনের রূপরেখা চূড়ান্ত করা হচ্ছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা মালয়েশিয়ার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বৃদ্ধা মাকে ঘরে রাখতে নারাজ ছেলে, ভরণপোষণ চেয়ে ইউএনওর দ্বারস্থ মা
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিরোধীদলের মূল লক্ষ্য অরাজকতা ছড়ানো ও সমাজ নষ্ট করা’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












