এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নাই, অফিসে হামলা-ভাঙচুর
, ০৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২১ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৬ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ময়মনসিংহ সংবাদদাতা:
ঈশ^রগঞ্জে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকায় ও ট্রান্সফরমার বদলে না দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবির) আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অফিসের কাচ, বৈদ্যুতিক সরঞ্জাম ও ড্রয়ার ভাঙচুরের পাশাপাশি পিডিবির উপসহকারী প্রকৌশলী রেজাউল করিমকে মারধরের অভিযোগও উঠেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঈশ^রগঞ্জ পৌর শহরের শিমরাইল গ্রামের দুই শতাধিক লোকজন পিডিবির আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা কার্যালয়ের কাচ, বৈদ্যুতিক সরঞ্জাম ও ড্রয়ার ভাঙচুর করেন।
এলাকাবাসী জানান, শিমরাইল গ্রামের কয়েকশ বাসিন্দা এক সপ্তাহ ধরে বিদ্যুৎহীন। গত ১৩ আগস্ট রাতে শিমরাইল গ্রামের ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। ট্রান্সফরমার বদলের দাবিতে বারবার যোগাযোগ করেও সমাধান না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা পিডিবি কার্যালয়ে যান। একপর্যায়ে বিক্ষোভ শুরু করেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া শিমরাইল গ্রামের বাসিন্দা সজীব মিয়া, নূরুল হক, আতিকুল ইসলাম ও জহিরুল ইসলাম অভিযোগ করেন, ১৩ আগস্ট রাতে শিমরাইল গ্রামের ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ অবস্থায় নতুন ট্রান্সফরমার দেওয়ার কথা বলে পিডিবির আবাসিক প্রকৌশলী ৫০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু এক সপ্তাহেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
এ বিষয়ে ঈশ^রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, বিদ্যুৎ অফিসে হামলা-ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পিডিবি দ্রুত নতুন ট্রান্সফরমার বসানোর আশ^াস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী সরে যান। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতের মুখে গাজার ২০ লাখ মানুষ, তীব্র উদ্বেগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্যপণ্যের আমদানি ও খুচরা দামের ব্যবধান নিয়ে যৌথ প্রতিবেদন
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তির নিন্দা বন্দর রক্ষা কমিটির -১২ অক্টোবর অনশনের ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিক শিক্ষকদের পদায়ন ফের পেছাল, বাড়ছে ভোগান্তি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক ৪ মুখ্যমন্ত্রীসহ আটক ৫ হাজার
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাঠ প্রশাসনে জবাবদিহি ও নজরদারি বাড়াচ্ছে সরকার
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশি কৃষককে বিএসএফের গুলি, ভারতীয় নাগরিককে ধরে আনলো গ্রামবাসী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, বিশ্বব্যাপী মুসলিম নির্যাতন প্রতিরোধ ও ১৪ দফা দাবিনামা পেশ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)